চাঁদপুর এলজিইডি ভবন পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নিতে এলজিইডি কার্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি চাঁদপুর এলজিইডি ভবনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কাজের গুণগত মান ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক এলজিইডি ভবনে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, চাঁদপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মো. তাহসিনুল হোসেন মুকুল ও উপ-সহকারী প্রকৌশলী মো. শাহাজাহান আরমগীর।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্টাফ রিপোর্টার/
১ নভেম্বর ২০২৬