Home / চাঁদপুর / চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনে জেলা জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন
jamat islam

চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনে জেলা জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন

১৬ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুর জেলায় আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি ও সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

নেতৃবৃন্দ বলেন, চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে জেলাবাসির জন্য এক আনন্দের দিন। আমরা মনে করি চাঁদপুরে তার আগমনে জেলার বিভিন্ন সমস্যা তিনি স্বচক্ষে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বিশেষ করে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, চাঁদপুর-হাইমচরবাসীকে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য স্থায়ীবাধ নির্মাণ, স্থায়ী নৌ বন্দর এবং ইপিজেড নির্মাণ, জেলা সদরে একটি শিশু পার্ক নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই সফরের সার্বিক সফলতা কামনা করেন। অ্যাডভোকেট শাহজাহান খান, প্রচার সেক্রেটারী ও শহর আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা।

স্টাফ করেসপন্ডেট/ ১৫ মে ২০২৬