খালেদা জিয়ার জন্মদিনে মতলব দক্ষিণে মিলাদ ও দোয়া
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আছর মতলব বাজার শাহী জামে মসজিদে মরহুম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার। চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিনের নির্দেশনায় সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করেন উপজেলা ও পৌর বিএনপি।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ এনায়েত উল্লাহ আশেকী। এসময় মরহুম খালেদা জিয়ার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাল দান করেন সে কামনা করা হয়।এছাড়া খালেদা জিয়ার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, নজরুল ইসলাম নীহার চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান ( ভিপি জাকির), সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমির খসরু প্রধান,সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান,পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির,মতলব পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক হায়াত আলী,মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান।
এছাড়া উপস্থিত ছিলেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী,পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান সাগর,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালী উল্লাহ ঢালী,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন প্রধান ,৮ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১৫ আগস্ট ২০২৬