ক্রীড়াঙ্গন উজ্জীবিত থাকলে সমাজে  মাদকের অস্তিত্ব থাকবে না : ড. জালাল উদ্দিন এমপি 

ক্ষুদে শিল্পীদের নৃত্যর তালে তালে গান এবং   বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে  যাত্রা শুরু হয়  মাদক বিরোধী “মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ” উদ্ধোধনী ম্যাচ। বিকেল ৪ টায় ঐতিহ্যবাহী মতলব নিউ হোটেল মাঠে  মাদক বিরোধী “মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ” উদ্ধোধনী অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও  “মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ” প্রধান উপদেষ্টা কেএম ইশমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  ডঃ মোঃ জালাল উদ্দিন।   

 বক্তব্য তিনি বলেন, ক্রীড়াঙ্গন উজ্জীবিত থাকলে সমাজে  মাদকের অস্তিত্ব থাকবে না। আজকে হাজার হাজার  খেলা প্রেমিকদের উপস্থিতি ও উচ্ছাস আমাকে মুগ্ধ করেছে। 

আজকের এই আয়োজনে মাদকের ভয়াবহতা নিয়ে কিছু বলতে চাই। মাদক শুধুমাত্র একজন ব্যক্তির স্বাস্থ্য নষ্ট করে না, বরং পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজ, যারা একটি জাতির ভবিষ্যৎ, তারা মাদকের করাল গ্রাসে পড়ে তাদের মেধা, কর্মশক্তি ও সুন্দর জীবন হারিয়ে ফেলছে। 

ইয়াবা, হিরোইন, ফেনসিডিল—এগুলো আমাদের যুবসমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি নিজের ক্ষতি করে, পরিবারের অবাধ্য হয় এবং সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধি করে। আমাদের মনে রাখতে হবে, জীবন একটাই। এই অমূল্য জীবনকে মাদকের নেশায় ভাসিয়ে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। 

তাই আসুন, আজ আমরা শপথ নেই নিজেরা মাদক থেকে দূরে থাকব, মাদককে ‘না’ বলব।
পরিবার ও বন্ধু-বান্ধবদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করব।আমার এলাকার আশেপাশে কোথাও মাদক বিক্রি বা সেবন হতে দেখলে প্রশাসনকে জানাব। 

মাদকমুক্ত সমাজ গড়ার দায়িত্ব আমাদের সবার। আসুন, সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও মাদক মুক্ত মতলব  গড়ে তুলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। আরো উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ গিয়াস, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আশরাফুর রহমান বাবু,উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর ছাত্র দলের আহবায়ক ইদ্রিস সরকার মুন্না,সদস্য সচীব মাসুদ পারভেজ পনির, ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার প্রমুখ। 

উদ্বোধনী ম্যাচে  অংশগ্রহণকারী দল  অস্ট্রগ্রাম স্পোর্টিং ক্লাব উঘারিয়া ৫ -১ গোলে মতলব বললে বিদ্যুৎ একাদশকে হারিয় প্রথম ম্যাচে বিজয় লাভ করেন।মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সিজন ২ এর ধারাভাষ্যকারে ছিলেন টুর্ণামেন্টের  আয়োজক মোঃ ফয়সাল আহমেদ ও মনিরুল ইসলাম আরমান।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/২৬ এপ্রিল ২০২৬