কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি : মো.সাইদুৃজ্জামান

‘কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি। তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন দাঙ্গা হতো । ভারত বর্ষ পরাধীনতার জন্যে তিনি লেখন। বৃটিশদের বিরুদ্ধে অসংখ্্য গান ও কবিতা লিখেছেন। বিদ্রোহী কবিতায় তিনি পরাধীনতা শৃংখল থেকে মুক্ত হতে তিনি সরাসরি আহবান জানিয়েছে। তাই তিনি সাম্য ও অসাম্প্রদায়িক কবি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। দারিদ্রতার মধ্যেও তিনি নিজকে সাম্যের কবি হিসেবে লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন । তাঁর আগে বা পরে বাংলা ভাষাভাষী কোনো লেখনির মাধ্যম্যে তা কেউ করতে পারেননি । তিনি নারী-পুরুষ, ধনী-দরিদ্র ,হিন্দু-মুসলীম ভেদাভেদ করে কোনো লেখনি লিখেন নি। ’

৭ সেপ্টেম্বর সোমবার বেলা ৩ টায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপরোক্ত বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগেরসহযোগী অধ্যাপক মো.সাইদুজ্জামান।

নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে চাঁদপুরের লেডী প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল গবেষণা পরিষদ চাঁদপুর এর আয়োজনে-জাতীয় কবি কাজী নজরুল ইসলামের‘ কর্মময় জীবন ও বাংলা সাহিত্যে তাঁর অবদান র্শীষক’ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান হয় ।

এতে সভাপতিত্ব করবেন লেডী প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়,প্রধানশিক্ষিাকা মোর্শেদা ইয়াসমীন। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক,(গবেষণা),সাহিত্য একাডেমি,মো.মোশারেফ হোসেন, সিনিয়র প্রভাষক,মতলব ডিগ্রি কলেজ ও সভাপতি,নজরুল গবেষণা পরিষদ স্বাগত বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা উপস্থাপনা করেন আবদুল গনি, লেখক ও প্রাবন্ধিক, সাধারণ সম্পাদক, নজরুল গবেষণা পরিষদ। উপস্থাপনয় ছিলেন কবি মুহাম্মদ হানিফ, নির্বাহী সদস্য ও প্রোগ্রামার নজরুল গবেষণা পরিষদ। অনুষ্ঠান শেষে ৩ জন শিক্ষার্থীকে জাতীয় কবির কাব্যগ্রন্থ ও প্রাইজবন্ড উপহার দেয়া হয় ।

স্টাফ রির্পোটার
৭ সেপ্টেম্বর ২০২৬
এ জি