কচুয়া বিএনপি নেতকে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

চাঁদপুরের কচুয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কথিত ভুয়া ভিডিও ফেসবুক ও ফেক আইডির মাধ্যমে বিএনপি নেতা জুলহাস উদ্দিন জুয়েলের রাজনৈতিক ও সামাজিক মান-সম্মান ক্ষুণœ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার বিকেলে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেছেন তিনি।

এ সময় প্রচারিত ওই ভিডিওকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান জুলহাস উদ্দিন জুয়েল। রবিবার (১১ অক্টোবর) বিকেলে কচুয়া উপজেলার আইনপুর দেবেন্দ্র মার্কেটে জুলহাস উদ্দিন জুয়েলের আয়োজনে এ প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে জুলহাস উদ্দিন জুয়েল বলেন, “আমি দীর্ঘ ৩৩ বছর ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। আমি পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি দলের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করে আসছি।”

তিনি আরও বলেন, সম্প্রতি কতিপয় ব্যক্তি তাঁর রাজনৈতিক ও সামাজিক মান-সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন ফেক আইডির মাধ্যমে প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন। এ ধরনের অপপ্রচারের কারণে তাঁর ব্যক্তিগত সম্মান ও দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি। জুলহাস উদ্দিন জুয়েল বলেন, “আমি জীবনে কখনো নেশা করিনি। বরং নেশা ও মাদকের বিরুদ্ধে সবসময় এলাকায় সোচ্চার থেকেছি এবং প্রতিবাদ করে আসছি। অথচ আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

প্রতিবাদ সভায় বক্তব্য দেন পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মো. হুমায়ুন কবির তালুকদার লিটন, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল গণি, বিএনপি নেতা বশির মিয়াজী ও সমাজসেবক নুর মোহাম্মদ মিয়াজীসহ আরও অনেকে।

এ সময় কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফজলুল হক, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা হাজী হেদায়েত উল্লাহ পবনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ অক্টোবর ২০২৬