কচুয়া বারৈয়ারা সপ্রাবি সভাপতি সেলিম মিয়া
কচুয়া উপজেলার ৭নং বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া। বুধবার দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলী আরশাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও তদন্তকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মোঃ সেলিম মিয়াকে দায়িত্ব দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স¤পন্ন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আক্তার, বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন প্রধান, সাবেক ইউপি সদস্য মোঃ সফিকুর রহমান মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা বদরুদ্দোজা তালুকদার খোকন, বর্তমান ইউপি সদস্য মোঃ শাহজালাল মোল্লা, দাতা সদস্য জহিরুল ইসলাম জজ, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ মাহবুবুল আলম, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মোঃ আবু হানিফ, বিএনপি নেতা ইউনুছ প্রধান, মোঃ রফিকুল ইসলাম মজুমদার, গাজী মোঃ সাইফুল ইসলাম, মোঃ জামাল হোসেন, যুবদল নেতা আব্দুল হালিম, মোঃ শরীফুল ইসলাম ও তোফাজ্জল হোসেন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম মিয়ার দায়িত্ব পালনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম মিয়া বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ সেপ্টেম্বর ২০২৬