কচুয়ায় চাচার হাতে ভাতিজি শ্লীলতাহানীর অভিযোগ
চাঁদপুরের কচুয়ায় ভাতিজিকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারি বাড়িতে। ভুক্তভোগীর পরিবার জানায়, গত শুক্রবার রাতে অভিযুক্ত সুমন পাটোয়ারি যুবতীকে উত্যক্ত করলে বাড়ির লোকজন টের পেলে অভিযুক্ত সুমন পাটোয়ারি টয়লেটে লুকিয়ে যায় । পরে তাকে টয়লেট থেকে বের করে।
এসময় সুমন পাটোয়ারি ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারির জিম্মায় তাকে ছেড়ে দেন। বর্তমানে সে এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে।
কয়েকদিন অপেক্ষার পর রবিবার রাতে ভুক্তভোগীর পরিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে কচুয়া থানার ওর্সি মো. আজিজুল ইসলাম বলেন, অভিযুক্ত সুমন পাটোয়ারির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কচুয়া প্রতিনিধি/
১৩ জুলাই ২০২৬