কচুয়ায় কৃষক দলের বিশেষ মতবিনিময় সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের ‘সুপার ফাইভ’ নেতাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কচুয়ার বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সভার ডাক দেওয়া হয়। উপজেলা কৃষক দলের সভাপতি মো: মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো: খায়রুল আবেদীন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে কৃষক দলের ভূমিকা অপরিসীম। দেশের কৃষকদের অধিকার আদায় এবং যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে।” উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহসিন আহম্মেদ এর দক্ষ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাসুদ এলাহী সুভাস, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে তরুণ ও কৃষক সমাজকে ঐক্যবদ্ধ করে উপজেলার প্রতিটি ইউনিয়নে দলের সাংগঠনিক ভীত আরও মজবুত করতে হবে। সভায় কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের “সুপার ফাইভ” কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কমিটিগুলো আরও সক্রিয় করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা বিএপির সহ-সভাপতি আমিনুল ইসলাম মালেক, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মেম্বার, কাদলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনির হোসেন, কৃষক দল নেতা আব্দুর রব মেম্বার প্রমুখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ জুলাই ২০২৬