কচুয়া বিএনপির সহ-সভাপতি মৃত্যু, জানাজায় অংশগ্রহণ করলেন শিক্ষামন্ত্রী
চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু মৃত্যুবরণ করেছেন। (ইন্না-নিল্লাহি…. রাজিউন)।তিনি কচুয়া অঞ্চলের একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন।
মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক শিক্ষা ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
জানাজায় কচুয়া সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ শরিক হন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
কচুয়া প্রতিনিধি/
৯ অক্টোবর ২০২৬