Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / একাত্তর টিভিতে নিউজের প্রতিবাদ জানিয়ে রাশেদা বেগম হীরা এমপির বক্তব্য

একাত্তর টিভিতে নিউজের প্রতিবাদ জানিয়ে রাশেদা বেগম হীরা এমপির বক্তব্য

চাঁদপুর-৩ (সদর -হাইমচর) আসনে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অনুদান বিতরণ সম্পর্কিত অনিয়মের সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি।

৪ জুন (বৃহস্পতিবার) একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ বরাবর সংরক্ষিত মহিলা আসনের এমপি (মহিলা আসন-৩০৩) আলহাজ্ব রাশেদা বেগম হীরা লিখিতভাবে প্রতিবাদ জানান এবং প্রকাশিত সংবাদের ব্যাখ্যা প্রদান করেন।

এতে বলা হয়, আপনার বহুল প্রচারিত বেসরকারী টেলিভিশন চ্যানেল ৭১ টিভিতে গত ৪ জুন ২০২৬ এ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বিতরণ সম্পর্কিত যে সংবাদ প্রকাশিত হয়েছে, আমি উক্ত সংবাদের সাথে সম্পূর্ণ দ্বি-মত পোষণ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি ।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে, সেই অনুদানের অর্থ আমি নিজে উপস্থিত থেকে সরকারী বিধি অনুযায়ী প্রাপ্তদের স্বাক্ষর/টিপসই নিয়ে সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ও তাদের সহযোগীতায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বিতরন করেছি।

প্রত্যন্ত অঞ্চল থেকে চাঁদপুর সদর উপজেলায় এসে প্রকাশ্যে যারা দুঃস্থ হিসাবে নাম স্বাক্ষর / টিপসই/ ভোটার আইডি কার্ড এর ফটকপি জমা দিয়ে মাত্র ৪০০০/৫০০০/- করে টাকা নিতে এসেছে, তারাই আমার চোখে প্রকৃত দুঃস্থ ও অসহায় । তথাপি এর মধ্যে কয়েক জনের নাম তাৎক্ষনিক বাদ দিয়ে অন্য দুঃস্থদের নাম ও অন্তর্ভূক্ত করা হয়েছে। অনুদানের টাকা বিতরণে এর চাইতে উৎকৃষ্ট ও স্বচ্ছ কোন প্রক্রিয়া আমার জানা নাই।

অতএব, আপনার বহুল প্রচারিত বেসরকারী টেলিভিশন চ্যানেল ৭১ টিভিতে এই প্রতিবাদ লিপি প্রকাশ করে বার্ধিত করবেন।

রাশেদা বেগম হীরা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য(৩০৩)
বাংলাদেশ জাতীয় সংসদ।