দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সোমবার কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে ৮ উপজেলায় ভোট গ্রহণের সময়সূচি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছে।
চাঁদপুরের ৮ উপজেলায় ভোটের তারিখ প্রকাশ-
প্রথম ধাপে- চাঁদপুর সদর উপজেলার ভোট গ্রহণ ২১ জানুয়ারি।
দ্বিতীয় ধাপে- হাইমচর, শাহরাস্তি উপজেলার ভোট গ্রহণ ৪ ফেব্রুয়ারি।
তৃতীয় ধাপে- মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ভোট গ্রহণ ২৯ এপ্রিল।
চতুর্থ ধাপে- হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার ভোট গ্রহণ ১৩ মে।
পঞ্চম ধাপে- কচুয়া উপজেলার ভোট গ্রহণ ২৭ মে।
চাঁদপুর টাইমস রির্পোটার/
১৮ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur