উত্তর বাইশপুর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

চাঁদপুরের মতলব পৌরসভার উত্তর বাইশপুর যুব সংঘের আয়োজনে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনালও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেগা ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক তোফাজ্জল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব এবং কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল জনাব জাকির হোসেন কামাল।

তিনি বলেন, যে উদ্দেশ্যে নিয়ে এ খেলার আয়োজন করা হয়েছে সে মাদক সমাজ থেকে নিশ্চিহ্ন করতে হবে। তা না হলে এ আয়োজনের কোন।স্বার্থকতা থাকবেনা।আগে নিজের ঘর থেকে, নিজের পরিবার, পরিজন থেকে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন,আমার জন্মস্থান এ বাইশপুরের মাটিতে কোন মাদক ব্যবসায়ী,মাদক সেবনকারী এবং এর আশ্রয় প্রশ্রয়কারীর স্থান হবে না।সে যতবড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন।মাদকের ব্যপারে চুল পরিমাণ ছাড় হবে না।আমরা চাই সবাইকে নিয়ে মাদক মুক্ত বাইশপুর গড়তে। আপনারা এ ব্যপারে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করবেন। তিনি আরো বলেন,খেলাধুলা ও পড়ালেখা অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। স্কুল ও কলেজের ছেলে মেয়েদেরকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল,মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম মিয়াজী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৯ আগস্ট ২০২৬