অনেক দেশ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সৌদির ক্যালেন্ডারে লেখা আছে, আগামি ১৬ মে সেখানে জিলকদের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন।
অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ এপ্রিল।
এদিকে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামি ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।
অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হবে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।
৩ মে ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur