তাসিম ভবিষ্যতে একজন ইসলামী সঙ্গীত শিল্পী হতে চায়
চাঁদপুর সদরের সফরমালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র তাসিম ভূঁইঞা ভবিষ্যতে একজন ইসলামী সঙ্গীত শিল্পী হতে চায়। ৪র্থ শ্রেণিতে অধ্যয়নকালেই চাঁদপুরস্থ মোহনা শিল্পী গোষ্ঠী নামক একটি সাংস্কৃতিক সংগঠনের ডাকে একটি অনুষ্ঠানে হাম-নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমেই সে সময়ের সংগঠক ও দর্শক শ্রোতাদের দৃষ্ঠিআর্কষণ করেছিল।
সে থেকেই তাসিম যে কোনো হাম-নাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। ফলে ইসলামী নজরুল সঙ্গীতের প্রতি তার ঝোঁক আরোও বাড়তে থাকে। এ পর্যন্ত তাসিম নিজ বিদ্যাপীঠে ও উপজেলা-জেলার শিল্পকলা ও শিশু একাডেমিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বেশ ক’বার প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নানা পুরস্কার লাভ করে। লেখাপড়াতেও সে মেধার পরিচয় দিয়ে আসছে।
১ম-৭ম শ্রেণি পর্যন্ত সে বরাবরই ১ রোল নম্বরটি দখল করে রাখছে। তাসিম চাঁদপুর সদরের উত্তরে সফরমালী স্কুল সংলগ্ন সুগন্ধি ভূঁইয়া বাড়িতে ৮ জুলাই ২০১৩ সালে জম্নগ্রহণ করে। তার বাবার নাম সাইফুর রহমান হিমু ভূঁইয়া (৩৩) এবং মাতার নাম ফারজানা আক্তার।
দুর্ভাগ্যের বিষয় এই যে-তাসিমের বাবা সাইফুর রহমান হিমু ২০২৫ সালের ১১ জুন নিজ বাড়িতে আকস্মিক হার্ট এট্যাক হওয়ার সাথে সাথে সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুবরণ করে। মা ফারজানা আক্তার বিএ অর্নাস ডিগ্রিধারী। তারা দু’ভাই। বড় ভাই সফরমালী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
মূলত: মায়ের অনুপ্রেরণা,উৎসাহ ও উদ্দীপন্য়াই সে হাম-নাত এবং ইসলামী নজরুল সঙ্গীত পরিবেশনে লেখাপড়ার পাশাপাশি মনোনিবেশ করতে চায়।
মা ফারজানা আক্তার ২ নভেম্বর ২০২৬ বিকেলে বলেন,‘‘আমার ছেলের হাম-নাত এবং ইসলামী নজরুল সঙ্গীত পরিবেশনের কন্ঠ সাবলীল হওয়াতে প্রতিযোগিতায় ভালো করছে।
আমি এসব প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণে তার সাথে অনুষ্ঠানে উপস্থিত থেকে উপলদ্ধি করে আনন্দিত হয়েছি। এজন্যে মহান আল্লাহ তা’লার নিকট কৃতজ্ঞ। প্রয়োজনীয় গাইড লাইন পেলে আমার ছেলে ভবিষ্যতে ভালো করতে পারবে। ’’
তাসিম বলেন, ‘‘ লেখাপড়ার পাশাপাশি আমি হাম-নাত এবং ইসলামী নজরুল সঙ্গীত পরিবেশনের চর্চা করতে চাই। এসব সঙ্গীতই আমার প্রিয়।’’
আবদুল গনি
৭ নভেম্বর ২০২৬
এ জি