চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবাষিকী উপলক্ষে শনিবার(৮আগস্ট) বাদ আছর শহরের নাজিরপাড়াস্থ চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দৈনিক চাঁদপুর দর্পণ পরিবারের উদ্যোগে এই মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম ইকরাম চৌধুরীর আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী, আমি চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুম ইকরাম চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ
যেন মরহুমকে জান্নাত নসিব করেন। দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার আয়োজনে আজকের দোয়ার আয়োজন করায় পরিবারের প্রতি ধন্যাবাদ জানাই।
তিনি আরো বলেন, মরহুম ইকরাম চৌধুরী চাঁদপুর প্রেস ক্লাবের একাধিকবার সভাপতি- সেক্রেটারীর দায়িত্ব ছিলেন। আজকের প্রেস ক্লাবে যে বহুতল ভবন তা তৎকালীন সভাপতি এড: ইকবাল বিন বাশার ও সেক্রেটারী ইকরাম চৌধুরী নেতৃত্বে হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে তিনি ব্যাপক ভূমিক রেখেছেন । মরহুম ইকরাম চৌধুরী সাংবাদিকদের নেতা ও সাংবাদিক বান্ধব মানুষ ছিলেন। আমি দৈনিক চাঁদপুর দর্পণে কাজ
করার সুবাধে উনার সানিধ্য পেয়েছি ৷ আমাকে তিনি ছেলের মত জানতেন। তার কাছ থেকে আমার অনেক কাজ শিখার সুযোগ হয়েছে । তিনি চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সাংবাদিকদের জন্য কাজ করে গেছেন। সাংবাদিকদের কাছে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয় । চাঁদপুর প্রেসক্লাব ও সাংবাদিকরা তাকে আজীবন স্মরণ রাখবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, মরহুমের ভাই ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি, মরহুমের ভাই ও দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাক শরীফ চৌধুরী, সাবেক সভাপতি মাও: এ এইচ এম আহসান উল্লাহ,দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, চাঁদপুর ফটোজার্নালিস্ট
অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাড: চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর প্রেসক্লাব সদস্য আশ্রাফুল আলম, দৈনিক চাঁদপুর দর্পনের সিনিয়র স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী,সাংবাদিক আলমগীর পাটোয়ারীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও মুসল্লীগণ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নিজামুল হক।
নিজস্ব প্রতিবেদক/
৮ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur