Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার
পুলিশের

শাহরাস্তি পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে মাদক, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্তসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে

থানা পুলিশের নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে পরিচালিত এসব অভিযানে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার (০৭ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৭ জুলাই ২০২৬