Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

মতলব দক্ষিণে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

মতলব দক্ষিণে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের আয়োজনে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ জুন)  বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ শোয়েব আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম সোহাগ,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে মতলব পৌর একাদশ ৩-০ গোলে উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

প্রতিবেদক: মাহফুজ মল্লিক :