Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
যাবজ্জীবন

হাইমচরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান এর সার্বিক দিক নির্দেশনায় ১০ই জুলাই (শুক্রবার) এসআই (নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া সঙ্গীয় এএসআই (নিঃ) ইকবাল হোসেন ও ফোর্সসহ ঢাকা বিমানবন্দর থানার মামলা নং- ৬০(০২)১৫, মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল নং- ৪৮৫/১৭ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সামস উদ্দিন, পিতা- লোকমান গাজী, মাতা- সামছুন নাহার, সাং- মহজমপুর, ওয়ার্ড নং- ০৮, আলগী দূর্গাপুর (উঃ), থানা- হাইমচর, জেলা- চাঁদপুরকে ঢাকা বিমানবন্দর থানা এলাকা হইতে ধৃত করা হয়।
১০ই জুলাই পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১০ জুলাই ২০২৬