চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তার নাম ওয়াসির আহমেদ, বয়স আনুমানিক ৩৫,তার বাড়ী সিলেট।
সোমবার (৬ জুলাই) ফজর নামাজের আগে বা পড়ে দুর্ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ওপুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টীম এসে ডাকঘরের দক্ষিণ দিকে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রীজের পাশে সড়কের পশ্চিম পাশ থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়। যুবকটির পড়নে জিন্সের প্যান্ট এবং কালো রঙের টিসার্ট ছিল। সাথে কোনো কিছুই পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর বেলায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়া হলে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই এর টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
মুন্সীরহাট বাজারের জনৈক শরীফ হোসেন বলেন, গত রাতে মুন্সীরহাট বাজার বাস স্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেছিলাম। তখন এ লোকটি বাজারের ব্রীজে বসেছিলেন। তাকে জিজ্ঞেস করলে সে বলে লেবার কাজ করেন। ঠিকানা জানতে চাইলে কিছুই বলেনি।
চাঁদপুরের সিবিআই ইন্সপেক্টর তরুন কান্তি দে বলেন,তার পরিচয় সনাক্তের জন্য দুই হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে তার নাম ওয়াসির আহমেদ। বাড়ী সিলেট। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃফয়েজ আহমেদ তার পরিবারের বরাত দিয়ে বলেন,ছেলেটি মানসিক সমস্যা অর্থাৎ ভবঘুরে। পরিবারের অনেকেই আমেরিকায় থাকে।পরিবারের লোকজন আসার পর লাশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৭ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur