চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর (মহরাজ বাড়ি) ও আশপাশের কয়েকটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা কয়েকটি বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে। পরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, চোরেরা বাড়িগুলো থেকে কয়েকটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ইদানীং এলাকায় সিঁধ কেটে চুরির প্রবণতা বেড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয়রা সবাইকে রাতে বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তির গতিবিধির বিষয়ে সতর্ক থাকা এবং আশপাশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক,
২৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur