ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা চাঁদপুর পৌর এলাকার ২ হাজার ৪শ ৭৬ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
বুধবার ১৪ অক্টোবর সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরী,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (নূর আজম শরীফ),চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,যুগ্ম-সাধারণ সম্পাদক গোপাল সাহা,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য,মা ইলিশের প্রজনন মৌসুমে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে জেলেদের জন্য এ খাদ্যসহায়তা দেয়া হয়। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেরা যাতে জীবিকা নির্বাহে কিছুটা সহায়তা পান এবং ইলিশ আহরণ থেকে বিরত থাকতে উৎসাহিত হন,সে লক্ষ্যেই ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়েছে।
১৪ অক্টোবর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur