চাঁদপুর শহরের গণি স্কুলের বিপরীতে নির্মাণাধীন ৭ তলা বিশিষ্ট ইদ্রিস খান প্লাজার দ্বিতীয় তলার প্লানের বাইরে নির্মিত কিছু অংশ ভবন মালিক নিজ উদ্যোগে ভেঙে ফেলেছেন। রোববার (২৮ জুন) ভবন মালিক ইদ্রিস খান নিজে উপস্থিত থেকে শ্রমিকদের মাধ্যমে প্লানের বাইরে থাকা অংশ অপসারণের কাজ তদারকি করেন।
ভবন মালিক পক্ষ মো. মনির খান জানান, ভবনের দ্বিতীয় তলার কিছু অংশ অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হওয়ায় সেটি পৌরসভার নির্ধারিত সীমানার মধ্যে পড়ে গেছে। বিষয়টি জানার পর আমরা নিজ দায়িত্বে ওই অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৮ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur