চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টাচাঁদপুরের কৃতি সন্তান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হীরা।
রোববার (২৬ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, মাহবুব আনোয়ার বাবলু ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এই নেতা দীর্ঘদিন ধরে চাঁদপুরে বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাহবুব আনোয়ার বাবলু সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আমি তাহার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মাহবুব আনোয়ার বাবলু শনিবার রাত ১টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রেস বিজ্ঞপ্তি/
২৬ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur