চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের দ্যা হেভেনে ফুটবল টার্ফের মাঠ উদ্বোধন করলেন চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহম্মেদ মানিক। বৃৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টায় চাঁদপুরের ডাক্তার দম্পতি ডা. বিউটি রানী ও ডা. রাজন সাহার যৌথ উদ্যোগে করা চাঁদপুর এই প্রথম আন্তর্জাতিক মানের ফুটবল টার্ফের উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটা শেষে টার্ফের মাঠে অংশ নেওয়া ফুটবল দলের খেলোয়াড়দের সাথে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডা. সফিউল্লাহ, চাঁদপুর হাসপাতাল এন্ড ডায়গনিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক জাতীয় ফুটবলার আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী, জেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক সোহাগসহ আয়োজকরা।
উদ্বোধন কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁদপুর শহরের মধ্যে এ আয়োজনটা খুব ভালো হয়েছে। খেলাধুলার সাথে জড়িত থাকলে সকলেই ভালো থাকবে মাদকের থেকে। এ মাঠে তো রাতে বেশি খেলা হবে। আশা করি এদের দেখাদেখি চাঁদপুর শহরে আরো নতুন নতুন টার্ফ মাঠ হবে।
স্টাফ রিপোর্টার/
৬ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur