চাঁদপুরের হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়টি অভিভাবকহীন হয়ে পড়েছে। গত ১৩ মার্চ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক মো. মনির হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মো. তাহের হোসেন চৌধুরী। এতে করে বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ ছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে নিয়মিত পাঠদানের কথা থাকলেও প্রায় প্রতিদিনই দুপুর দেড়টার সময় ...
Read More »হাজীগঞ্জে লাখ টাকায় শিশুকে বিক্রি করলেন দম্পতি
চাঁদপুরের হাজীগঞ্জে চিকিৎসা খরচ না চালাতে পেরে জোবায়েরা আক্তার মিনা নামে ১৩ মাস বয়সী একটি শিশুকে এক লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন এক দম্পতি। ২২ মার্চ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিনার চাচা আবদুল্লাহ। এ ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌরসভাধীন তিন নম্বর ওয়ার্ড ধেররা-বিলওয়াই গ্রামের ইউনুস মজুমদার বাড়িতে। বিষয়টি স্থানীয়ভাবে লোকজন জানাজানির পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান সন্তান বিক্রেতা বাবা ...
Read More »‘মাদকমুক্ত একটি উপজেলা গড়তে আমি বদ্ধপরিকর’
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হাজীগঞ্জ থানার আয়োজনে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. এ কে এম শাহজানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশিং ...
Read More »হাজীগঞ্জে দুই ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড
চাঁদপুরের হাজীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে দুই ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। ১৩ মার্চ রোববার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে কারাদন্ড প্রাপ্তরা হলেন, হাজীগঞ্জ বাজারের বসুন্ধরা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক জাকির হোসেন মিয়াজী ও পাতানিশ বাজারের খান ভ্যারাইটিজ ষ্টোরের মালিক গোলাম মোস্তফা খান। জানা যায়, ২০২০ সালের ২৬ নভেম্বর খাদ্য নিরাপদ আইনে উপজেলা ...
Read More »হাজীগঞ্জ ও শাহরাস্তি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
চাঁদপুরেে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক (ডিজি), জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভুইয়া একাডেমির হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ল্যাপটপ বিতরণ ...
Read More »হাজীগঞ্জে সাংবাদিকদের উপদেষ্টা হলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন ও হেলাল উদ্দিন মিয়াজী
চাঁদপুরের হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, হাজীগঞ্জের কৃতি সন্তান ইঞ্জি. মোহাম্মদ হোসাইন এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। ৫ জানুয়ারি শনিবার দুপুরে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্ব-সম্মতিক্রমে ইঞ্জি. মোহাম্মদ হোসাইন ও আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীকে ...
Read More »হাজীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জে জানাজার নামাজ থেকে হামলা চালিয়ে হাতকড়াসহ ২০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। ৬ ফেব্রুয়ারি রোববার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন। পুলিশ জানায়, গত শুক্রবার হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৮) আটক করেছিল। পুলিশ ও এলাকাবাসী জানান, ওই দিনই স্থানীয়দের ...
Read More »হাজীগঞ্জে দুই শিশুর করুণ মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে অবুঝ দুই শিশুর করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। ২৯ জানুয়ারি শনিবার সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মাড়ামুড়া মধ্যপাড়া মজুমদার বাড়ীর ইয়াছিন মিয়ার দেড় বছরের ছেলে শিশু ইয়ামিন বাড়ির পুকুরে পানিতে ডুবে মৃত্যুবরণ করে। সকাল ১০ টার দিকে মজুমদার বাড়ীর পুকুরে শিশু ইয়ামিনের লাশ ভেসে উঠে। শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। ...
Read More »হাজীগঞ্জে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ২ নারী ও এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ২৪ জানুয়ারি সোমবার রাত সাড়ে ৯ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররা রাতের আধাঁরে সিএনজির ধাক্কায় গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত নারী হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির শাহআলম এর স্ত্রী বলে জানা যায়। ...
Read More »হাজীগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ জানুয়ারি মঙ্গলবার বিকেলে মোজাম্মেল হোসেন (৩৮) নামীয় ব্যক্তির লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। তার গ্রামের বাড়ি জেলার শাহরাস্তি উপজেলায়। হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের শ্রেণিকক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur