চাঁদপুরে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলায় নতুন করে আরো ৭জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। অথ্যাৎ এরা করোনায় আক্রান্ত। এর মধ্যে গত ১মে শুক্রবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া হাজীগঞ্জের রাজারগাঁওয়ের ফাতেমা বেগমও (৪০) রয়েছেন। নতুন আক্রান্ত অন্যদের মধ্যে স্বাস্থ্য বিভাগের কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে চাঁদপুর জেলায় মোট করোনায় ...
Read More »হাজীগঞ্জে করোনা উপসর্গে দু’সন্তানের জননীর মৃত্যু : নমুনা সংগ্রহ
চাঁদপুরের হাজীগঞ্জে রেখা বেগম (২৫) নামে দুই সন্তানের জননী করোনা সন্দহে মৃত্যুর খবর পাওয়া যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কর্তৃপক্ষ। উপসর্গ নিয়ে মৃত নারী উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের বাবুল গাজীর স্ত্রী। ৪ মে মোসবার দুপুরে হাজীগঞ্জের ভিআইপি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃতের স্বামী বাবুল গাজী জানান, তার স্ত্রী রেখা গত ৫ দিন ...
Read More »দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো : নতুন শনাক্ত ৬৮৮
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৮৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮২ জনে। ...
Read More »চাঁদপুরে নতুন ৩ জনের করোনা শনাক্ত : সংখ্যা বেড়ে ২২
চাঁদপুরে আরো ৩জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা সবাই যুবক-তরুণী। সবাই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। এরা হচ্ছেন- চাঁদপুর সদরের তরপুরচন্ডি এলাকার এক তরুণী (২০), নতুনবাজার এলাকার এক যুবক (২২) এবং পুরানবাজার এলাকার এক যুবক (২২)। সোমবার সকাল ও দুপুরে দু’দফায় তাদের রিপোর্ট এসেছে সিভিল সার্জন অফিসে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে ও দুপুরে মোট ৭জনের নমুনা টেস্টের ...
Read More »হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট নিয়ে সংশয় !
কোন উপসর্গ নেই। পরিবাররের সবার নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বলছিলাম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কথা। তিনি নিজ বাসায় আইসোলিশনে আছেন। গত ৩০ এপ্রিল দ্বিতীয়বারের মতো নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনও সেই রিপোর্ট আসেনি। তবে ২৭ এপ্রিল প্রথম নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। তারপর প্রশাসন ও থানা পুলিশের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ৩ মে রোববার হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের ...
Read More »চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে থাকা নারীর মৃত্যু
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা (৪০) নামের এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বাসা চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকায়। তার স্বামীর নাম জাহাঙ্গীর। চাঁদপুর টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান চৌধুরী। তিনি জানান, শুক্রবার রাত ৯ টার ওই নারী ...
Read More »চাঁদপুরের বালিয়ায় মৃত ব্যাক্তির করোনা ছিলো : বাড়ি লকডাউন
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকার বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে নিহত খোরশেদ আলম এর রিপোর্ট পজেটিভ বলে জানিয়েছেন পরিবারের লোকজন। তিনি ঢাকায় নমুনা পরীক্ষা দেন। সেখান থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) তার রিপোর্ট থেকে জানাগেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। বিকেলে বিষয়টি জানার পরে চাঁদপুর মডেল থানা পুলিশ গিয়ে ওই বাড়ি লকডাউন করে দিয়েছেন। ২৯ এপ্রিল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত ...
Read More »আর নয় ঢাকা চাঁদপুরের করোনা পরীক্ষা হবে নোয়াখালীতে
চাঁদপুরের করোনার নমুনা (সেম্পল) পরীক্ষা হবে নোয়াখালী। এখন আর ঢাকায় নিয়ে টেস্ট করতে হবে না। চাঁদপুরের নমুনা টেস্ট শুরু হলে স্বল্পতম সময়ে করোনার রিপোর্ট পাওয়া যাবে বলে আশাবাদী চিকিৎসকরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের লেকচারার সালাউদ্দিন পাঠান জানান, লক্ষ্মীপুর , নোয়াখালী, চাঁদপুর ও ফেনী অঞ্চলের করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে অনুমোদন প্রদান ...
Read More »থামছে না করোনা : দেশে ৪৩৩২ জনের টেস্ট থেকে নতুন শনাক্ত ৫৪৯
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা মোট ১৫৫ জনের প্রাণ কেড়ে নিলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩শ; ৩২ জনের টেস্ট থেকে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ছয় হাজার ৪৬২। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ ...
Read More »দেশে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২ জনের করোনা টেস্ট থেকে নতুন শনাক্ত ৪৯৭
দেশে মহামাহারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় ৩৮১২ জনের নমুনার টেস্ট থেকে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯৭ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১৩। ২৭ এপ্রিল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur