বাঙালি নারীর মানবাধিকার আন্দোলনের পুরোধা মহিয়সী কবি সুফিয়া কামালের জন্মদিন আজ সোমবার ২০ জুন । তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও মা সাবেরা বেগমের কাছেই বাংলা পড়তে শেখেন এ মহিয়সী নারী। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনটি ...
Read More »বিশ্ব টয়লেট দিবস
শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘বিশ্ব টয়লেট দিবস’ পালন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়টির টিএসসিতে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রাত্যহিক জীবনে পরিচ্ছন্ন টয়লেটের ব্যবহার,সুষ্ঠু পয়ঃনিষ্কানের প্রয়োজনীয়তা এবং সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘টয়লেট ডে ২০১৭-এ আমাদের অঙ্গীকার, পারফেক্ট হোক টয়লেট ব্যবহার’স্লোগান নিয়ে দিবসটি পালন করা হয়। দিনের শুরুতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড.আখতারুজ্জামান উপস্থিত ...
Read More »রাজধানীতে দেশের প্রথম রোবট রেস্টুরেন্ট
মানুষ নয়, রোবট সরাসরি ভোক্তাদের খাবার সরবরাহ করবে। অবাক হলেও রেষ্ট্রুরেন্ট শিল্পে এটিই দেশের সর্বপ্রথম আধুনিক রোবট প্রযুক্তির ব্যবহার। রাজধানীর মিরপুর রোডে আসাদগেট প্রধান সড়কের অবস্থিত ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলায় ‘রোবট রেষ্ট্রুরেন্টে’ দেখা মিলবে খাবার হাতে রোবটের। বাংলাদেশের প্রথম রোবট রেস্টুরেন্ট এটি। আজ বুধবার (১৫ নভেম্বর) প্রতিষ্ঠানের নিজস্ব অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রোবট রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ...
Read More »কাকরাইলে তাবলীগ মসজিদে দু’গ্রুপের হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজধানীর কাকরাইলে তাবলীগ জামে মসজিদে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুসল্লিরা জানান, মওলানা জুবায়ের ও মওলানা ওয়াসিফুল হক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তারা আরো জানান, কয়েকদিন আগে মওলানা জুবায়ের পাকিস্তান যান। সেখানে তাবলীগ নেতা মওলানা আহমেদ লাটসাহেব বাংলাদেশে তাবলীগ মুসল্লিদের একটি ...
Read More »রোহিঙ্গাদের জন্যে বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, মিয়ানমারে সহিংসতার কারণে পালিয়ে আসা ৬ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিমের পেছনে বাংলাদেশে চলতি অর্থ বছরে সাত হাজার কোটি টাকারও বেশি খরচ হবে। শনিবার (১১ নভেম্বর) সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির এক সেমিনারে একথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন। তিনি বলছেন, আন্তর্জাতিক সাহায্য যেন আগামি অর্থ-বছরে অব্যাহত থাকে তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে ...
Read More »চোখের জল মুছতে মুছতে ছেলেকে পুলিশে দিলেন মা
মায়ের চোখে জল, ছেলের এক হাত শক্ত করে ধরে আছেন। এই ছেলেকেই তিনি নিয়ে এসেছেন পুলিশের হাতে তুলে দিতে। ছেলের বিরুদ্ধে অন্যকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজছিল। ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে চোখের জল মুছতে মুছতে আবার বাড়ি ফিরে গেলেন মা। সুনামগঞ্জে এক অটোরিকশাচালককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ ছিল পুলিশের তথ্যদাতা (সোর্স) সালমান ...
Read More »বরগুনার আমতলীতে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন
সারাদেশের ন্যায় প্রথমবারের মতো শনিবার (২৮ অক্টোবর) বরগুনার আমতলীতে উদযাপন হলো ‘কমিউনিটি পুলিশিং ডে ২০১৭’। দিবসটি উদযাপন উপলক্ষে আমতলী থানার উদ্যোগে সকাল ১০ টায় আমতলী পৌর শহরে একটি বিশাল র্যালি বের হয়। বিভিন্ন স্লোগান-নিয়ে রং-বেরং প্লে-কার্ড,ফেস্টুুন ও ব্যানারে সজ্জিত র্যালিটি আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষে হয়ে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ...
Read More »চাঁদপুরে ২১৫ কোটি টাকায় ৩৭০ কি.মি. সড়ক মেরামতের কাজ চলছে
ভারি বর্ষণে ক্ষতবিক্ষত চাঁদপুরের প্রধান সড়কসহ পুরো জেলায় সড়ক উন্নয়নের কার শুরু হয়েছে। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং চাঁদপুর পৌরসভার মাধ্যমে এসব সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। এসব বিভাগের আওতায় প্রায় ৩৭০ কিলোমিটার সড়কের উন্নয়ন ও সংস্কার করা হবে। এতে ব্যয় হবে প্রায় ২১৫ কোটি টাকা। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চাঁদপুরে সড়কের করুণ অবস্থা ...
Read More »ডিম নিয়ে যা হলো
‘বিশ্ব ডিম দিবসে’ ১২ টাকা হালি ডিম বিক্রির ব্যাপক প্রচারণার পর গতকাল রাজধানীর খামারবাড়ীতে ভিড় জমায় বিপুলসংখ্যক ক্রেতা। আণ্ডার বদলে ডাণ্ডা—ঠিক এ ঘটনাই ঘটেছে গতকাল রাজধানীতে। বিশ্ব ডিম দিবসে কম দামে ডিম কেনার প্রতিযোগিতায় নেমেছিল হাজারো মানুষ। হুলুস্থুল, হট্টগোল, কাড়াকাড়ি সামাল দিতে পুলিশকে একপর্যায়ে লাঠি চালাতে হয়। এতে ডিম কেনা দূরে থাক, পিটুনি থেকে বাঁচতে ক্রেতাদের তীর গতিতে ছুটে পালাতে ...
Read More »নোয়াখালীতে মহিলা মাদরাসার শিক্ষিকাকে গণধর্ষণ
নোয়াখালীতে এক মহিলা মাদরাসার শিক্ষিকা কুরআনে হাফেজা (১৫) গণধর্ষণের শিকার হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জেলার বেগমগঞ্জের জিরতলী ইউপির খাতেনু জান্নাত মহিলা হাফেজিয়া মাদরাসার শিক্ষিকা কুরআনে হাফেজা (১৫) তার মায়ের অসুস্থতার খবর পেয়ে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার জন্য দ্রুত রাস্তায় বের হন। তিনি রাস্তায় যানবাহনের অপেক্ষা করার সময় জমাদারবাড়ির সামনে রাস্তা থেকে তাকে তুলে নেয় ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur