Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজত

হেফাজতে ইসলাম শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তরগেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদে কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা, ইসলামী অনুশাসনকে ‘মোল্লাতন্ত্র’ ও আল্লামা শাহ আহমদ শফীসহ আলেমসমাজ সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তৃতার তীব্র প্রতিবাদেই শুক্রবার এ বিক্ষোভ সমাবেশ করবেন হেফাজত ...

Read More »

ছোটবেলায় আমরা পাটখড়ি দিয়ে খেলতাম এখন ফার্নিচার হচ্ছে : প্রধানমন্ত্রী

Hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট দিয়ে নতুন নতুন অনেক পণ্য তৈরি হচ্ছে। পাট দিয়ে এখন যে সোনালি ব্যাগ হচ্ছে তা পরিবেশবান্ধব, সাধারণ পলিথিনের মতো নয়। এটা মাটিতে মিশে যাবে। আরও নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে হবে। আর এসব পণ্যের জন্য বাজার খুঁজতে হবে। ঠিকমতো মার্কেটিং করতে পারলে পাটের সেই সোনালি সুদিন ফিরে আসবে—এটাই আমার বিশ্বাস। বুধবার (৬ মার্চ) সকালে রাজধানীর ...

Read More »

মার্চে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

weather

ফাল্গুন মাস শেষ হতে এখনো নয় দিন বাকি। এরই মধ্যে চলছে বৃষ্টি। এ মাসেই আরও শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। যার কারণে এবারের কাল বৈশাখী নিয়ে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর। মার্চ মাসে তিন-চার দিন হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে। এর পর এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি এবং পরবর্তী সময় একটি ...

Read More »

১০ মার্চ যেসব উপজেলায় নৌ ও যান চলাচল বন্ধ

launch

আগামি ১০ মার্চ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে প্রথম পর্যায়ে চার বিভাগের ১২ জেলার ৮৩ উপজেলায় ভোট হবে। ওই দিন এই উপজেলাগুলোতে যানবাহন ও নৌ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া এসব উপজেলায় ভোটগ্রহণের আগের দুদিন থেকে ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। রোববার নির্বাচন কমিশন (ইসি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে এ-সংক্রান্ত চিঠি দিয়েছে। যেসব ...

Read More »

ফের বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে

rain weather

আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ...

Read More »

শিক্ষা প্রতিষ্ঠানে দু’টি নীতিবাক্য পাঠ বাধ্যতামূলক হচ্ছে

Dipu Moni Dhaka

সারাদেশের স্কুল,কলেজ মাদ্রাসা ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীদের অন্তত দু’টি করে নীতিবাক্য পাঠ করানো বাধ্যতামূলক হচ্ছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিদর্শনে আসেন। এ সময়ে একটি মত বিনিময় সভায় নীতিবাক্যের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ মো.গোলাম ...

Read More »

প্রার্থী আছেন ভোটার নেই

votar

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশের নবগঠিত ওয়ার্ডগুলোতে সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভিড় নেই। দু-এক জন করে ভোটার আসছেন। বৃহস্পতিবার সকাল থেকে রায়েরবাগ, মাতুয়াইলের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। বেশিরভাগ কেন্দ্রের সামনেই প্রার্থী ও কর্মী-সমর্থক ছাড়া ভোটার নেই বললেই চলে। ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তবে সকাল ৯টার দিকে বৃষ্টি একেবারে থেমে যায়। ...

Read More »

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিন পথচারী নিহত

Accident

কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ দূর্ঘনা ঘটে। নিহতরা হলেন চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তর পাড়া এলাকার মৃত কাজী আব্দুর মান্নান এর ছেলে কাজী রফিকুল ইসলাম (৬০), মৃত জিল্লুর রহমান এর ছেলে মহরম আলী (৭৫) ...

Read More »

উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কতা সংকেত

weather

ঝড়ো আবহাওয়ার কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে, আজ ...

Read More »

সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

weather

দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে, আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ...

Read More »