Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

দু’ডোজের আওতায় সোয়া ৩ কোটি মানুষ

tika

সারাদেশে করোনা প্রতিরোধক টিকার মোট ১২ লাখ ৪৫ হাজার ১৭০ ডোজ দেয়া হয়েছে ১১ নভেম্বর। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৯ লাখ ৭০ হাজার ২৫৮ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯১২ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। দেশে এখন পর্যন্ত ৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৭০৫ জনকে ...

Read More »

সারাদেশে এসএসসি সমমানের পরীক্ষা শুরু আজ

আজ রোববার ১৪ নভেম্বর হতে সারাদেশে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা কার্যক্রম শেষ হবে ২৩ নভেম্বর। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত ...

Read More »

নতুন শিক্ষাক্রম চালু হলে জেএসসি পরীক্ষা থাকবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম চালু হলে জেএসসি পরীক্ষা থাকবে না। তবে শিক্ষার্থীদের অবশ্যই মূল্যায়নের ব্যবস্থা থাকবে। শিক্ষাক্রম চালুর পর মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে। রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা আগামী বছর হবে কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ...

Read More »

প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ১৪ নভেম্বর রোববার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সারাদেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী ...

Read More »

ট্রেনে ভাড়া আপাতত বাড়ছে না : রেলমন্ত্রী

train

ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়িয়েছে সরকার। তবে বাংলাদেশ রেলওয়ে এই মুহূর্তে ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়াচ্ছে না। আপাতত ভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। শনিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী। দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু ...

Read More »

আমন সংগ্রহে হয়রানি বন্ধে মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা

paddy

প্রতিবছরের মতো এবারও আমন মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করছে সরকার। ৭ নভেম্বর থেকে শুরু হওয়া আমন ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামি ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ধান-চাল সংগ্রহের সময় কোনও কৃষক যেন হয়রানির শিকার না হন—সে বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে বলেছে খাদ্য মন্ত্রণালয়। ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক ...

Read More »

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২৩৩৩ টাকা

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। নতুন দামে প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। শুক্রবার (১২ নভেম্বর) বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন যাবৎ করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক ...

Read More »

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাজারে বেড়েছে সব নিত্যপণ্যের দাম

সপ্তাহের ব্যবধানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, আলু, তেল, আটা-ময়দাসহ বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন ব্যয় বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকদের মজুরিও বেশি দিতে হচ্ছে। পণ্য পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। পণ্যের বাজারমূল্য সরকারি হিসাবের সঙ্গে মিলছে না। বৃহস্পতিবার পাইকারি বাজারে সরু চাল বিক্রি হয়েছে ৫২ থেকে ৬৫ টাকা কেজি। সরকারি প্রতিষ্ঠান ...

Read More »

স্কুলে ভর্তি লটারিতে, আবেদন ২৫ নভেম্বর থেকে

সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। এবার স্কুলভর্তিতে সারাদেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে। ১১ নভেম্বর বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণির স্কুলভর্তি সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ...

Read More »

আমন ধান-চাল সংগ্রহ সফল করতে ১৫ নির্দেশনা

চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ সফল করতে ১৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়ে গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। চলতি আমন মৌসুমে সরকার খোলাবাজার থেকে ২৭ টাকা কেজি দরে তিন লাখ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে পাঁচ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩১ অক্টোবর খাদ্য পরিকল্পনা ...

Read More »