Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

কুমিল্লায় ঝরে গাছ পড়ে নিহত ১, আহত ৪

কুমিল্লার মুরাদনগরে ঝরে গাছ পড়ে অটোরিকশার এক যাত্রী নিহত, চারজন আহত হয়েছে। বুধবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের সল্পায় এদুর্ঘটনা ঘটে। বাংগরা বাজার থানা পুলিশ জানায়, ঝরের তান্ডবে গাছ ভেঙ্গে সিএনজি চালিত অটোরিকশার উপর পড়ে শিশু মিয়া (৬০) নামের এক বৃদ্ব নিহত হয়েছেন। নিহত শিশু মিয়ার বাড়ী উপজেলার খোশঘর গ্রামে। বাংগরা বাজার থানার ইনস্পেক্টর (তদন্ত) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত ...

Read More »

ঈদে ৪০ লাখ মানুষের চাপের মুখে সদরঘাট টার্মিনাল

ঈদযাত্রায় এ বছর ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনালে অস্বাভাবিক চাপ পড়বে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরসহ এ তিন জেলার প্রায় ৪০ লাখ মানুষ নৌপথে উপকূলীয় জেলাগুলোতে যাবে। কিন্তু মাত্র ১২ দিনে একমুখী এতো যাত্রী পরিবহনের জন্য প্রয়োজনীয় সংখ্যক নৌযান নেই। ফলে লঞ্চের ডেকে অতিরিক্ত যাত্রীর পাশাপাশি ছাদেও যাত্রী বহন করা হবে এবং এতে বিশৃঙ্খলা সৃষ্টি ও ...

Read More »

কুমিল্লায় বাটা এপেক্সসহ তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বাটা এপেক্সসহ তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে কুমিল্লার নগরীর কা‌ন্দিরপাড় ও ম‌নোহরপুর এলাকায় বিশেষ  অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লা জেলা অফিস। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প‌বিত্র ঈদুল ফিতর‌কে সাম‌নে রে‌খে জুতা ও শ‌পিংম‌লে তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়। মঙ্গলবার (১৯ ...

Read More »

কুমিল্লায় পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের মারধর!

কুমিল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা তিন জনকে চেয়ার দিয়ে পেটালেন  উপ-পরিচালক মোঃ নুরুল হুদা। মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে সাংবাদিকদের লাঞ্ছিতও করেন তিনি।  পরে সিনিয়র সাংবাদিকরা পাসপোর্ট অফিসে গিয়ে বিষটি নিয়ে কথা বলার ৩ ঘন্টা পর কেড়ে নেয়া মোবাইল ফোন ফেরত দেয়া হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংবাদিক মহলে। সূত্র জানায়, কুমিল্লা ...

Read More »

ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি হতে পারে কুমিল্লার যানজট

করোনার ভয়াবহতায় গত দুই বছর ঈদে ঘরমুখী মানুষের চাপ ছিল কম। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় নাড়ির টানে বাড়ি ফিরবে সাধারণ মানুষ। এতে সড়কে পড়বে দ্বিগুণ চাপ। এ অবস্থায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও বাড়বে যানবাহনের চাপ। সংস্কার কাজ, হাইওয়ে পুলিশের লোকবল সংকট, এক লেনে যানচলাচল এবং সর্বোপরি সড়কে গণপরিবহনের চাপে ঈদযাত্রায় যানজট ও ভোগান্তি হবে ...

Read More »

কুমিল্লা সিটি কর্পোরেশনকে ৪টি সুপারিশ

কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ব্যহত হচ্ছে। এ অবস্থায় নগরীর ১০ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। রোববার সন্ধ্যায় নগরীর নজরুল এভিনিউস্থ একটি রেস্তোরায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এর সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৯ তম রাজনৈতিক ফেলো এই সংবাদ ...

Read More »

সারাদেশে ২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ

rice

চলতি মৌসুমে (২০২২-২৩) সারাদেশে ৭২ লাখ ১৫ হাজার ২০০ হেক্টরে রোপা আমন,আউশ ও বোনা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রোপা,বোনা আমন ও আউশের উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৭২৫ মে.টন (চাল)। ইতিমধ্যে অনেক স্থানে আউশ ধানের চাষ শুরু হয়ে গেছে। বিলের জমিতে বোনা আমনের চাষও শুরু হয়েছে। রোপা আমনের বীজতলা ...

Read More »

ডুবছে হাওর, ভাঙছে কৃষকের স্বপ্ন

পাহাড়ি ঢলে হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে একের পর এক হাওর ডুবে তলিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত। শেষ মুহূর্তে পাকা ধান ডুবে যাওয়ায় হতাশ কৃষক। সুনামগঞ্জে রোববার (১৭ এপ্রিল) বিকেলে তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার হাওরের বাঁধ ভেঙে গলগলিয়া হাওরের প্রায় ৩০০ হেক্টর ও রাতে দিরাই উপজেলার হুরামন্দিরা হাওরের বাঁধ ভেঙে আরও ৩০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। সুরমা নদীর ...

Read More »

বুধবার থেকে লঞ্চের অগ্রিম টিকিট

Sodorghat Launch

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বুধবার ‍(২০ এপ্রিল) থেকে সারা দেশের বিভিন্ন নৌপথের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে লঞ্চ মালিকেরা। আজ রোববার বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে অংশ নেওয়া এমভি কুয়াকাটা লঞ্চের মালিক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম খান বিষয়টি জানিয়েছেন। এদিকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঈদের ...

Read More »

এবারের ঈদে দ্বিগুণ মানুষ ঢাকা ছাড়বে

করোনার প্রকোপ কমে আসায় এবারের ঈদে প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়ি যাবে। ফলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেশি বলে আশঙ্কা করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ১৭ এপ্রিল রোববার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানায় সংগঠনটি। এসময় ঈদযাত্রায় অসহনীয় যানজট, যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ...

Read More »