ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। ‘সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তির লক্ষ্যে এক দফা’ দাবিতে আগামী ২৭ জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে এই কর্মসূচির ঘোষণা করেন। তবে সমাবেশের স্থান উল্লেখ করেনি ফখরুল। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের ...
Read More »ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত বেড়ে ১৭
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়ির ভেতরে কী পরিমাণ মানুষ আটকে আছে, ...
Read More »জুলাইয়ের তিন সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ২০ হাজারের বেশি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৯৬ জন। এ নিয়ে চলতি মাসের প্রথম তিন সপ্তায় ২০ হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা সিটিতে ৪০৩ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৯৩ জন ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য ...
Read More »কমেছে ইলিশের দাম, বাড়েনি ক্রেতা
বাজারে সাগরের ইলিশের সরবরাহ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যার ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে মাছের রাজার দাম। তবে দাম কমলেও সেই অনুযায়ী ক্রেতা বাড়েনি। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইলিশের দাম কিছুটা কম। যে সাইজের ইলিশ আগে ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হয়েছে এখন সেগুলো ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। ...
Read More »ডিসি ও ইউএনওদের জন্য কেনা হচ্ছে ২৬১ গাড়ি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য সর্বাধুনিক মডেলের বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে। মিতসুবিসি পাজেরো স্পোর্ট কিউএক্স মডেলের এসব জিপ গাড়ির এক একটির মূল্য প্রায় দেড় কোটি টাকা। প্রশাসনের কর্মকর্তাদের জন্য এমন উচ্চমূল্যের ২৬১টি গাড়ি কিনতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়। গাড়ি ক্রয় করতে নিয়মিত বরাদ্দের অতিরিক্ত ৩২০ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকা ...
Read More »স্বর্ণের ভরি দেশে প্রথম লাখ টাকা ছাড়াল
স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই ক্যাটগরির স্বর্ণের নতুন মূল্য দাঁড়াবে এক লাখ ৭৭৭ টাকা (ভরি)। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার (২০ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ ...
Read More »ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। নতুন মৃতদের মধ্যে ঢাকা সিটির ১৭ জন এবং বাইরের দুজন। এ ছাড়া একই সময়ে ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৯২২ জন এবং ঢাকার বাইরের ৮৭০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ ...
Read More »শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল
জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ ছুটি আগামী শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। বুধবার (১৯ জুলাই) মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোরনরত শিক্ষক নেতাদের সঙ্গে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। শিক্ষামন্ত্রীর ...
Read More »জুলাই থেকে সরকারি চাকুরিজীবীদের বিশেষ সুবিধা কার্যকর
জুলাই মাস থেকে সরকারি চাকুরিজীবীদের ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দিতে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। চাকরিরতদের জন্য ন্যূনতম এক হাজার ও পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ...
Read More »ডেঙ্গুতে রেকর্ড ১৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ৫৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৭ জুলাই) একদিনে আটজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছিল। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur