আগামি ১২ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার ৭ জুন রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’–এর প্রথম ধাপে ২২টি জেলায় ২২ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ মে প্রথম ধাপের পরীক্ষার ...
Read More »শিক্ষক নিয়োগে সুপারিশ পেলেন ১১ হাজার ৭৬৯ জন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি ও অপেক্ষমান তালিকা থেকে এ ফল প্রকাশ করা হয়েছে। রোববার ৫ জুন সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এ ফল ঘোষণা করেন। ফল অনুযায়ী,শূন্য পদের বিপরীতে ১১ হাজার ৭৬৯ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। এরমধ্যে এনটিআরসিএর বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় যেসব পদে কেউ আবেদন করেনি এমন ১৫ হাজার ১৬৩ টি শূন্য ...
Read More »ঢাবি’র ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন : শিক্ষার্থী ২ লাখ ৯০ হাজার
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামি শুক্রবার ৩ জুন থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা। এদিন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে,ঢাবির ভর্তি ...
Read More »চলতি সপ্তাহেই জামা-জুতা-উপবৃত্তির টাকা পাচ্ছে শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতি বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামা ও জুতা কেনার টাকা দেয়া হয়। কিন্তু প্রকল্পের মেয়াদ না বাড়ানোয় ২০২০-২১ অর্থ বছরের জামা-জুতা ও উপবৃত্তির ৮৬৪ কোটি দেয়া সম্ভব হয়নি। অবশেষে প্রাথমিক শিক্ষার্থীদের জামা-জুতা ও উপবৃত্তির ওই বকেয়া টাকা দেয়া শুরু হচ্ছে চলতি সপ্তাহে। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আশরগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন,‘প্রাথমিক শিক্ষার্থীদের জামা, জুতা ও ...
Read More »বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনা হয়েছে। সোমবার ৩০ মে রাতে ভার্চুয়ালি আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক ভিসিদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেন জানান,আগামি ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থাৎ ২০ ...
Read More »৯ম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১ জুন
চলতি বছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুন বুধবার থেকে শুরু হয়ে আগামি ৩১ জুলাই পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেয়া যাবে। রবিবার ২৯ মে রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূইয়ার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম শ্রেণির ...
Read More »শিক্ষার সব দফতরে অভিযোগ বক্স সচল করার নির্দেশ
সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দুর্নীতি প্রতিরোধে প্রত্যেকটি অফিসে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দিয়েছেন উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো.আবু বকর ছিদ্দীক। এছাড়া আগে স্থাপিত অভিযোগ বক্সগুলো সচল করারও নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৬ মে দুর্নীতি দমন কমিশনের দেওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুর্নীতির প্রতিবেদন এবং তা প্রতিরোধে করণীয় সংক্রান্ত সুপারিশমালার বিষয়ে করণীয় নির্ধারণে মন্ত্রণালয়ের ...
Read More »উপবৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড পরিবর্তনে জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড পরিবর্তন ও সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে মঙ্গলবার ২৪ মে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি। এতে সই করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,২০১৯-২০২০ অর্থবছর থেকে রাজস্ব খাতভুক্ত সব ধরনের বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। ...
Read More »নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার ২২ মে রাতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন ...
Read More »জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি আবেদন শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে আগামি ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিচ্ছুদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ জুনের মধ্যে জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur