জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে রয়েছেন বেসরকারি স্কুল কলেজের সহস্রাধিক শিক্ষক। দাবি আদায়ে ক্লাসের পাঠদান বন্ধ রেখে আন্দোলন করছেন। প্রতিদিনই বাড়ছে আন্দোলনে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন শিক্ষকরা। গত আট দিন ধরে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে শিক্ষকদের এ আন্দোলনের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা ...
Read More »বুটেক্সে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি কাল শুরু
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি আগামীকাল ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরি মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ জুলাই মেধাক্রম ১-৬০০ পর্যন্ত মোট ৬০০জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ১০ জনকে ভর্তি করানো হবে। ৮ টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সকাল ৯ টা ...
Read More »আগামি বছরের এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে
আগামি বছর (২০২৪ সাল) এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। তবে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত ...
Read More »গুচ্ছ ভর্তি: বিশ্ববিদ্যালয়গুলোতে কমেছে আবেদনের হার
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম ও ভর্তি আবেদনের সময় ইতোমধ্যেই শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ভেদে গত শিক্ষাবর্ষের চেয়ে এবার ২১ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তি আবেদনের হার কমেছে। গুচ্ছ ভর্তি টেকনিক্যাল কমিটির দেয়া তথ্য মতে, গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ৫ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়: এবার জগন্নাথ ...
Read More »অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল এনসিটিবি
জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হওয়ার পর অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, তা পরিষ্কার করতে চার দফা নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রোববার (৯ জুলাই) এনসিটিবি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য পাওয়া গেছে। এতে ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসির সিলেবাসেই নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিটিবির চেয়ারম্যান ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ...
Read More »পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
সারাদেশের প্রায় ৫ হাজার শিক্ষককে স্নাতক পর্যায়ের সকল বিভাগের জন্য ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) কোর্স বাধ্যতামূলক করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষক প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বিষয়ে একটি অনলাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.মশিউর রহমান। ড.মো. মশিউর রহমান বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকটি কর্মমূখী শর্টকোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি। কর্মমূখী শর্ট ...
Read More »শিক্ষা প্রতিষ্ঠানকে যে বার্তা দিলেন মাউশি মহাপরিচালক
ঈদের ছুটি শেষে রোববার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে চলতি জুলাই মাসে ঢাকাসহ প্রায় সারা দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু ও দেশের বিভিন্ন অঞ্চল বন্যার ঝুকিতে রয়েছে। এ অবস্থায় ডেঙ্গু ও বন্যার ভীতি নিয়েই ক্লাসে যাবে শিক্ষার্থীরা। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি নিয়ে ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা ...
Read More »শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে রবিবার খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রবিবার সকাল থেকেই নিয়মিত ক্লাস শুরু হবে। কিন্তু ইতোমধ্যে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। ডেঙ্গু পরিস্থিতি মহামারির আকার ধারণ করতে পারে, আছে এমন শঙ্কাও। এ পরিস্থিতির মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। সরকারের তরফে বলা হচ্ছে, ছুটির শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা হয়। আর এখন স্কুল ...
Read More »এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা আগামি ১৭ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষার কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী-আগামি ১৭ আগস্ট পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে এবারের ...
Read More »এ বছরও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত
এ বছরও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিন বন্ধের পর গতবার শিক্ষাবিদদের মতামত উপেক্ষা করে শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে প্রশাসনিক সিদ্ধান্তে এ পরীক্ষা চালু করেছিল প্রাথমিক শিক্ষা বিভাগ। এ নিয়ে সমালোচনার মধ্যেই এ বছর আবারও এই পরীক্ষা নেওয়ার ঘোষণা দিল প্রাথমিক শিক্ষা বিভাগ। এ বিষয়ে ১১ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur