Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

এবার সালমান মুক্তাদিরের বিরুদ্ধে আইসিটি মন্ত্রীর যুদ্ধ ঘোষণা

mostafa jabbar

দেশের আলোচিত ও সমালোচিত অভিনেতা ও ভিডিও ব্লগার সালমান মুক্তাদিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে একটি স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’ এরপর এ বিষয়ে গণমাধ্যমকে মোস্তাফা জব্বার বলেন, ‘আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এটা ...

Read More »

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ কাজে লাগাতে হবে : শিক্ষামন্ত্রী

Dipu moni

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,‘শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ ভালোভাবে কাজে লাগাতে হবে। নতুন নতুন উদ্ভাবনে প্রশিক্ষণের জ্ঞান ব্যবহার করতে হবে।’ শিক্ষামন্ত্রী বলেন,‘শিক্ষার উদ্দেশ্য নৈতিকতা বোধসম্পন্ন ভালো মানুষ তৈরি করা। ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতনতাবোধ তৈরি করে দেয়া। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এ সব বিষয় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।’ সোমবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে বসন্তবরণ ও পিঠা উৎসব ...

Read More »

সড়কে শৃঙ্খলা ফেরাতে শাজাহান খানের নেতৃত্বে কমিটি

sahjan Khan

সারাদেশের সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। রোববার রাজধানীর বনানীতে নবনির্মিত বিআরটিএ ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের আগের দুই মেয়াদে নৌ-পরিবহনমন্ত্রী ছিলেন শাজাহান খান। দল টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ...

Read More »

২০১৮-১৯ সালে প্রশ্নফাঁস হয়নি, গুজবও রটেনি সংসদে শিক্ষামন্ত্রী

dipu moni

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকারের কার্যক্রম গ্রহণের ফলে ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস হয়নি, গুজবও রটেনি। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে। সংসদ সদস্যদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রায় ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচনা করা হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে ...

Read More »

এবার জামায়াত থেকে সাবেক শিবির সভাপতি বহিষ্কার

Monju

এবার জামায়াতে ইসলামীর দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে। শনিবার(১৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মঞ্জু নিজেই এ তথ্য নিশ্চিত করেন। মজিবুর রহমান লিখেন,‘১৫ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সদস্য আমাকে জানান যে, আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে।’ স্ট্যাটাসে ...

Read More »

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ ও বক্তব্যের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Dipu-Moni

জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল থেকে সদ্য পদত্যাগ করা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দল থেকে পদত্যাগ ও এ বিষয়ে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেন, পদত্যাগকালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যেসব কথা বলেছেন সেগুলোকে ...

Read More »

জামায়াত থেকে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের পদত্যাগ

abdur rajjak

দল বিলুপ্ত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। জামায়াতের আমীর মকবুল আহমদকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকাকেই সামনে এনেছেন। পদত্যাগপত্রে রাজ্জাক বলেছেন- তিনি দুই দশক ধরে দলের শীর্ষ নেতাদের বোঝাতে চেয়েছেন যে, ...

Read More »

বিএনপির স্বতন্ত্র প্রার্থী হলে ‘শোকজ’ ‘বহিষ্কার’

Election upzella

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে দলের কেউ ভোটে অংশ নিলে তাদের বিরুদ্ধে ‘শোকজ’ বা ‘বহিষ্কারের’ চিন্তা-ভাবনা করছে দলের হাইকমান্ড। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তাদের নামের তালিকা পাঠাতে তৃণমূলকে নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। প্রথম ধাপে ৮৬টি উপজেলায় ভোটগ্রহণ হবে ১০ মার্চ। প্রথম ধাপের ১৮টি উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ...

Read More »

নতুন নামে আসছে জামায়াত

Jamayet islam

নানা কারণেই গত এক দশক ধরে প্রচন্ড রাজনৈতিক চাপে রয়েছে জামায়াতে ইসলামী। গত কয়েক বছরে যুদ্ধাপরাধে অভিযুক্ত এই দলটির প্রথম সারির প্রায় সব নেতা দণ্ডিত হয়েছেন। তাদের কারো কারো ফাঁসিতে ঝুলে জীবনাবশান হয়েছে।কারো প্রাণদণ্ড হয়েছে, তা কার‌্যকরের অপেক্ষায়। কেউ কেউ আজীবন দণ্ড নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্টে। এই বাস্তবতার মধ্যেই বছর দুয়েক আগে অনেকটা চুপিসারে কাউন্সিল করে নতুন কমিটি করে জামায়াত।নতুন ...

Read More »

আদালতে খালেদা জিয়া

Khaleda zia

নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। এই নিয়ে আটবার তাকে কারা আদালতে হাজিরা করা হলো। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২৩ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে হুইল চেয়ারে করে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। এই দিন ...

Read More »