Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কথায় কথায় বলেন— খালেদা জিয়াকে দয়া দেখিয়ে বাসায় রেখেছি। আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি। আমরা ন্যায়বিচার চেয়েছি, প্রাপ্যটা চেয়েছি। সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে যে কক্ষে রাখা হয়েছিল, সেটি বসবাসের উপযোগী ছিল না। তিনি ওই ...

Read More »

অবাস্তব দাবি নিয়ে কোনো সংলাপ হবে না : আইনমন্ত্রী

অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, নির্বাচনই একমাত্র সমাধান। অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা ...

Read More »

এদেশের মানুষ আবারও নৌকা চায়: ওবায়দুল কাদের

ধানের শীষ পেটের বিষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশের মানুষ আবারও নৌকা চায়। পেটের বিষ আর খেতে চায় না।  আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি ...

Read More »

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ইইউকে ফখরুল

আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে খোঁজ খবর নিতে আগামী সপ্তাহে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের একটি বিশেষজ্ঞ দল আসবে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আলাপ-আলোচনা করবে। সেই আলোচনার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় পার্টিসহ বিএনপির নেতাদের বৈঠক হয়েছে। ইইউর প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ...

Read More »

জামায়াত বিএনপির ‘বি’ টিম: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকেই জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। জামায়াত বিএনপির ‘বি’ টিম বলেও মন্তব্য করেন তিনি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিবৃতিতে বিএনপি নেতাদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যগতভাবেই জামায়াতে ইসলামী বিএনপির ...

Read More »

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে: ওবায়দুল কাদের

obaydul kader

ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সেতুমন্ত্রী।  ওবায়দুল ...

Read More »

৭৫ বছরে পা দিলো আওয়ামী লীগ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৪ বছর পূর্ণ করে ৭৫ বছরে পা দিলো। বাঙালির অধিকার ও বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্য ধারণকারী আওয়ামী লীগ নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎরাই ও সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে এগিয়ে চলেছে। দীর্ঘ ...

Read More »

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল: মির্জা ফখরুল

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২২ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যাবে কি না সে প্রশ্ন তুলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ...

Read More »

দুই সিটি ভোট নিয়ে আমরা সন্তুষ্ট: সিইসি

স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে ৫০ শতাংশ ভোটার পাওয়াই যথেষ্ট বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, রাজশাহীতে ৫২-৫৫ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। সিলেটে ভোটের হার হতে পারে ৪৬ শতাংশ। এটা জানতে পেরেছি; কম-বেশি হতে পারে, হেরফের হতে পারে। শতভাগ ...

Read More »

বিদেশে লবিস্ট বাদ দিয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

MOMEN ..

বিদেশে সরকারের হয়ে তদবির করার জন্য কোনো ‘লবিস্ট’ নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে দেশটির কিছু কংগ্রেস সদস্যের এবং ইউরোপীয় ইউনিয়নকে ছয় ইউরোপীয় এমপির বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে দেওয়া চিঠি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মোমেন এ ...

Read More »