Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

সরকার পদত্যাগ না করা পর্যন্ত নির্বাচনে যাবে না বিএনপি: রিজভী

সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত মাহমুদুর রহমানের পরিবারকে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান রিজভী।  এর আগে গত ২৮ জুলাই ঢাকায় বিএনপির সমাবাশে স্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ...

Read More »

শেখ হাসিনা কাল তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন

pm

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতাদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কাল রোববার ৬ আগস্ট সকাল সাড়ে ১০ টায় গণভবনে তাদের নিয়ে বসবেন তিনি। আওয়ামী লীগের পক্ষে থেকে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির বিশেষ বর্ধিত সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের ...

Read More »

১৪ দলের নতুন কর্মসূচি ঘোষণা

al

আগামী সোমবার (৭ আগস্ট) ১৪ দল সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। এদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ ...

Read More »

ডিসেম্বরে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। বুধবার রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপির একদফা খাদে পড়ে গেছে। ওই দলের কোমর ভেঙে গেছে। তারা আর পারবে না। খাদে পড়া দলের দফাও বাস্তবায়ন হবে না। তিনি বলেন, আপনারা বলতে পারেন বিএনপির প্রধান ...

Read More »

আওয়ামী লীগ কখনো পালায় না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ পালানোর পথ পাবে না এমন বক্তব্যের সমালোচনা করে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শেখ হাসিনা, আওয়ামী লীগ কখনো পালায় না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পালিয়েই আছে, সাজাপ্রাপ্ত পলাতক আসামির দ্বারা যে দল পরিচালিত হয়, সেই দলের মুখে পালানোর কথা শোভা পায় না। আওয়ামী লীগ পালায় না।’ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর খামারবাড়িতে ...

Read More »

আরও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ঐক্যবদ্ধ হোন: নেতাকর্মীদের মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তারা জন্মগতভাবে সন্ত্রাসী দল। আওয়ামী লীগ সেই দল যারা সন্ত্রাস করেই টিকে থাকে। আমরা যে দাবিতে (নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন) আন্দোলন করছি এই একই দাবি নিয়ে তারা গানপাউডার দিয়ে ১১ জনকে হত্যা করেছিল। লগি-বইঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। তারা নিজেরা সন্ত্রাসী হয়ে রাষ্ট্রকে সন্ত্রাসী বানিয়ে ফেলছে। ...

Read More »

বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারেন না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সংঘাত চাই না। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চাইতে পারে না।  সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।  এ সময় বাংলাদেশে নির্বাচন বিদেশিদের তৎপরতার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের যে কোনো দেশের কার্যক্রমের একটা সীমা রয়েছে। ভিয়েনা কনভেনশনে কিছু নীতিমালা ...

Read More »

সোমবার সারাদেশে বিএনপির সমাবেশ

আজকের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে আগামী ৩১ জুলাই (সোমবার) সারাদেশের সব মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আগামীকাল রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি- আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ...

Read More »

রোববার সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

রাজধানীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সারাদেশে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ ও সমাবেশ করবে আওয়ামী লীগ। শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামীকাল সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ...

Read More »

জরুরি বৈঠক ডেকেছে আওয়ামী লীগ

logu-..-..

রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা এবং দলের করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগ। দলের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা। জরুরি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘দলের সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে বিকালে জরুরি সভা করবে আওয়ামী লীগ। এতে দলের সিনিয়র নেতারাও থাকবেন।’ ...

Read More »