Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

খালেদা জিয়াকে মুক্তি দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে সমাবেশ করেছে দলটি। রোববার অনুষ্ঠিত এ সমাবেশ থেকে খালেদা জিয়াকে মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আল্টিমেটাম দিয়ে বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। ...

Read More »

ভিসানীতি-নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ভিসানীতি-নিষেধাজ্ঞা হলে ক্ষতিটা তাদেরই যারা নির্বাচনে বাধা ও প্রশ্নবিদ্ধ করতে চায়। ভিসানীতি বাস্তবায়নের বাস্তবতাটা কী সেটা দেখার ...

Read More »

২৩ সেপ্টেম্বর থেকে টানা কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

al

টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা ও ঢাকার বাইরে এসব কর্মসূচি পালন করবে দলটি। নেতাকর্মীদের সজাগ থেকে এসব কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং ...

Read More »

আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

ঢাকা ও ঢাকার বাইরে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি জানানো হয়।  সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।  ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর ...

Read More »

বিএনপির ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

Bnp

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ কর্মসূচি ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। মাঝে ২০ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর কোনো কর্মসূচি দেয়নি দলটি। কর্মসূচির মধ্যে রোড মার্চ এবং সমাবেশ রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার প্রবেশমুখে আটটি সমাবেশ করবে তারা। ...

Read More »

‘নিজেরা বারবার বিদেশে চিকিৎসা নিলেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। নিজেরা বারবার বিদেশে গিয়ে চিকিৎসা করালেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না এই সরকার। শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চের উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।  তারেক রহমানকে মিথ্যা মামলা ...

Read More »

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা ১৮ সেপ্টেম্বর

আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি, এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।  তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একইসঙ্গে নতুন নির্বাচন কমিশনের ...

Read More »

বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

একদফা দাবিতে দুদিনের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন— যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।  বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।   তিনি জানান, একদফা দাবিতে আপাতত দুদিনের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহীতে রোডমার্চ কর্মসূচি পালন ...

Read More »

আওয়ামী লীগ সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ : মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, দেশের মানুষ খেতে পারে না, জনগণকে ভোটের অধিকার দিতে পারে না অথচ দুর্নীতি নিয়ে ব্যস্ত সরকার। তিনি আরও বলেন, এডিস মশা নিধনের নামে বিদেশ থেকে ওষুধ কিনে আনে, সেখানেও তারা চুরি করে। এদের প্রধান লক্ষ্য চুরি করা। সব কাজের ওপর চুরি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ...

Read More »

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ সব মহানগরে লিফলেট বিতরণ করবে দলটি।   সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট ...

Read More »