দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। আজ সোমবার প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ ...
Read More »আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ২৬৯, দলীয় ২৬৩
গতকাল শেষ হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়। শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়ছেন ২৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের ১ হাজার ৮৯৬ জন প্রার্থী। দলীয় প্রতীকের বাইরে গিয়ে এই নির্বাচনের বড় অংশই স্বতন্ত্র। প্রায় চারশ প্রার্থী নির্বাচনে লড়বে স্বতন্ত্রভাবে। এবারে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আছে ২৬৩ আসনে। দলটির আরও ২৬৯ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন; যাঁরা ইতিমধ্যে ‘আওয়ামী ...
Read More »সোমবার নয়, মঙ্গলবার হরতাল পালন করবে বিএনপি
আগামীকাল সোমবারের পরিবর্তে পরশু মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালন করবে বিএনপি। রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির এ পরিবর্তনের কথা জানান। ‘জরুরি ঘোষণা’ শিরোনামে রিজভীর বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৩-এর পরিবর্তে ...
Read More »নির্দিষ্ট সংখ্যক আসন পাচ্ছে জাতীয় পার্টি, থাকছে না নৌকার প্রার্থী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।’ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির সঙ্গে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সাথে তাদের সমঝোতা চলছে। এখানে কোনো অশোভন পরিস্থিতির ...
Read More »বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো
বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখাই শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা বেছে বেছে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা ...
Read More »যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জ্বালাও পোড়াও এবং সন্ত্রাসী কার্যকলাপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র সংঘাত ও সন্ত্রাস পছন্দ করে না। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। তাদের সঙ্গে আমাদের বিভিন্ন ...
Read More »নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে যাওয়ার আশঙ্কা আছে: ওবায়দুল কাদের
বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপ-কমিটির মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ...
Read More »হামলা হলে মামলা হবেই, ছাড়াছাড়ি নেই: ওবায়দুল কাদের
নির্বাচন ঠেকানোর আন্দোলনের নামে হামলা হলে ছাড় দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হামলা করলে মামলা হবে, সাজা হবে, ছাড়াছাড়ি নেই। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুলিশ মারবেন, আর এটি ...
Read More »৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
সরকার পতনের একদফা দাবিতে আবারও অবরোধ ডেকেছে বিএনপি। আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার অবরোধ কমসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা। আজ রোববার বিকালে ভাচুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত ...
Read More »বিএনপির মানববন্ধন শুরু, স্লোগানে মুখরিত প্রেসক্লাব প্রাঙ্গণ
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। ইতোমধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণ ও পল্টন মোড়। মানববন্ধনে যোগ দিতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সরেজমিনে দেখা যায়, মানববন্ধন উপলক্ষ্যে পল্টন থেকে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur