Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

ঢাকায় পৌঁছে যা বললেন খালেদা

অবশেষ ঢাকায় পৌঁছেনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসায় পৌঁছার পর মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ‘আজও আমার গাড়িবহর ঢাকা ফেরার পথে ফেনী শহর অতিক্রম করার সময় পেট্রলবোমা নিক্ষেপসহ দু’টি গাড়িতে আগুন লাগিয়ে সন্ত্রাসী আতঙ্কের যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ। হামলার বিচার চেয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজ গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত ...

Read More »

খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বাসে পেট্রলবোমা

petrol bhoma

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর মহিপালে খালেদা জিয়ার বহরের কাছে দুটি বাসে পেট্রল বোমা মেরেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল অতিক্রম করছিল। এ সময় সেখানে একটি পেট্রল পাম্পের ৩০০ গজ দূরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা ...

Read More »

‘রোহিঙ্গাদের বিষয়ে শুধু কথার কথা নয়, কাজে প্রমাণ করতে হবে’

Rohinga_Khaleda

শুধু কথার কথা নয়, কাজে প্রমাণ করে দিতে হবে। রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে। বাংলাদেশ খুব গরিব দেশ। বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন রাখা সম্ভব নয়। সোমবার দুপুরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করার সময় আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে কক্সবাজার শহর থেকে উখিয়ার শরণার্থী শিবির ...

Read More »

কক্সবাজার থেকে উখিয়ার পথে খালেদা

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার থেকে উখিয়ার উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে কক্সবাজার সার্কিট হাউজ থেকে রওনা করেছেন তিনি। টেকনাফের উখিয়াতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া। ত্রাণ বিতরণ শেষে তিনি ড্যাবের একটি মেডিকেল টিম উদ্বোধন করবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা ...

Read More »

চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে খালেদা

কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজ ত্যাগ করেন। শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজারের উদ্দেশে ঢাকা গুলশান কার্যালয় থেকে রওয়ানা হন খালেদা জিয়া। বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে কিছুক্ষণের যাত্রা বিরতি নেন। পরে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন করেন। এর আগে শনিবার সকালে ...

Read More »

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

কক্সবাজারগামী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে ১৫-২০টি গাড়ি। এসব গাড়ির বেশিরভাগই গণমাধ্যমের। শনিবার (২৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফেনীর ফতেহপুর এলাকার দেবীপুরে এ হামলা চালানো হয়। বহরে থাকা বিএনপির নেতারা বলছেন, ৪০-৫০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালিয়েছে। এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘খালেদা জিয়ার ...

Read More »

কক্সবাজারের পথে খালেদা জিয়া

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসা থেকে বের হন। তার আগে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ সফরে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপির মহাসচিব আরো জানান, চেয়ারপারসনকে ...

Read More »

কক্সবাজার যাচ্ছেন খালেদা, ৮ জেলায় ব্যাপক প্রস্তুতি

মিয়ানমার সেনাবাহিনীর নির্মূল অভিযানের হাত থেকে প্রাণে বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজার যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ দিন পর নেত্রীর দলীয় কাজে ঢাকার বাইরে বের হওয়াকে কাজে লাগাতে চায় বিএনপি নেতারা। তাই তারা এই উপলক্ষে সংশ্লিষ্ট জেলা ও আশপাশের জেলাগুলোতে প্রস্তুত থাকার আহবান জানিয়েছে। সেক্ষেত্রে ...

Read More »

খালেদাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক আয়োজন, আ.লীগের পাল্টা কর্মসূচি

রোহিঙ্গাদের দেখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফর কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা জেলার ৮টি উপজেলার দলীয় নেতাকর্মীরা দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে যার যার নিজস্ব এলাকায় দলের নেত্রী ও কেন্দ্রীয় নেতাকর্মীদের স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অপর দিকে পাল্টা কর্মসূচি হিসেবে কুমিল্লার প্রবেশ দ্বার দাউদকান্দিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ উপজেলার ১০/১২টি ...

Read More »

১১ সাক্ষীর জেরার বিষয়ে খালেদার আপিলের রায় সোমবার

মোবাইল ফোনে মামলা পরিচালনার কথা চিন্তা করছে হাইকোর্ট

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীর জেরার আবেদন নিষ্পত্তির বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের রায় আগামী সোমবার (৩০ অক্টোবর)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ ...

Read More »