প্রথম ঠিকাদার কাজ করতে আগ্রহী না হওয়ায় এক বছর পুন: টেন্ডারের মাধ্যমে কর্তৃপক্ষ নতুন ঠিকাদার নিয়োগ করলেও সেই ঠিকাদারও গত দুই বছরে কাজ শুরু করেননি। ফলে গত তিন বছরেও ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার চারতলা ভবনের কাজ শুরুই হয়নি। অথচ একই টেন্ডারের অন্য ৫টি প্রতিষ্ঠানের ৪তলা ভবনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে । জানা গেছে, ...
Read More »ফরিদগঞ্জে সেতু উদ্বোধনের আগেই অ্যাপ্রোচ সড়কে ধস
নিকলী হাওড় বা ধানুয়া মিনি হাওড় হিসাবে পরিচিতি পাওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর উপর নির্মিত গাজীপুর-ধানুয়া সেতুর অ্যাপ্রোচ সড়কের নিচের বালি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে। উদ্বোধন আগেই সংযোগ সড়কে ভাঙনে কতৃপক্ষ নীরব থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজার ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ...
Read More »ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি
চাঁদপুরের ফরিদগঞ্জে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। ইটভাটার মালিকদের বিরুদ্ধে কৃষকদের নগদ টাকার প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে কৃষককে মাছ চাষে উদ্বুদ্ধ করার নামে মাটি নেয়ার উদ্দেশ্য হাসিলেরও। নগদ টাকা পেতে অনেক কৃষক স্বেচ্ছায় মাটি বিক্রি করছেন বলেও জানা গেছে। এভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় জমির উর্বরতা কমে যাচ্ছে। স্থানীয় সূত্র জানায়,ফরিদগঞ্জ উপজেলায় ২৬টি ইটভাটা রয়েছে। ...
Read More »ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার বিনষ্ট
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট। ২৩ জানুয়ারি রোববার দুপুরে উপজেলা র্নিবাহী কর্মকর্তা শিউলী হরি ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহারের র্নিদেশে পৌর সহকারী ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পুটিয়া এলাকায় অবৈধ ভাবে কৃষিজমি থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করেন। আরও পড়ুন… ফরিদগঞ্জে মুচলেকা দিয়ে ...
Read More »ফরিদগঞ্জে সম্পত্তি রক্ষার্থে সংবাদ সম্মেলন
জমি কিনে খেকোর আক্রোশরে শিকার হয়েছেন খরিদা মালিক। পালিয়ে বেড়িয়েছেন প্রায় ২০ বছর। এক পর্যায়ে বোরকা পড়ে রাতের অন্ধকারে এলাকা ছাড়া হতে হয়েছে তাকে। জমির দখল নিতে তিনি ঘুরেছেন নানান জনের দ্বারে দ্বারে। জমির দখল রাখতে গিয়ে হামলার শিকার হচ্ছেন। পাচ্ছেন না সুবিচার। ১৭ জানুয়ারী সোমবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এমনই অভিযোগ করেছেন জমির মালিকানা দাবিদার আবদুল ছাত্তার। ঘটনা উপজেলার ১৪ ...
Read More »২ বছর আগে হারিয়ে যাওয়া মাকে পেলো ফরিদগঞ্জে
চাঁদপুরের ফরিদগঞ্জের তিন যুবকের কারণে হারিয়ে যাওয়া নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের কন্দ্রফদি গ্রামের আব্দুলার মাকে খুঁজে পেলেন। ২ বছর আগে হারিয়ে যান মা। মাকে হারিয়ে ছেলে আবদুল্লার কষ্টের জীবন কাটছিল। বিভিন্ন স্থানে মাকে খোঁজে আবদুল্লাহ। মায়ের খবর পেলেই ছুটে গেছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অবশেষে ২ বছর পরে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যাালয়ে। দীর্ঘদিন পরে ...
Read More »ফরিদগঞ্জে ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে আষ্টা বাজার ব্যবসায়ীদের আয়োজনে আষ্টা, ভোটাল, ষোলদানা ও সাইসাঙ্গা গ্রামের কয়েক’শ মানুষ একত্রিত হয়ে আষ্টা বাজারে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করে। এ সময় মানববন্ধনকারীরা স্থানীয় প্রভাবশালী চক্রসহ ধর্ষক শিমুল মিজি, ধর্ষণকান্ডে অভিযুক্ত সাব্বির ও ইজাজ হোসেন ...
Read More »ফরিদগঞ্জে অবৈধ ট্রাক্টরে কৃষি জমি থেকে মাটি কাটার হিড়িক
চাঁদপুরের ফরিদগঞ্জে বেড়ীবাঁধের বাহিরে অবৈধ ট্রাক্টর দিয়ে ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছে এলাকার প্রভাবশালীরা। ফসলি জমিতে ডেকো মেশিন বসিয়ে অবৈধ ট্রাক্টর এর মাধ্যমে মাটি কেটে নেওয়ায় এসব জমির বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।মাটি কেটে নেয়া ওইসব জমিতে এবার ফসল ফলাতে পারছেন না স্থানীয় কৃষকরা । সেই সাথে বেড়ীবাঁধের বাহিরের রাস্তাগুলো অবৈধ ট্রাক্টর চলাচলে অস্তিত্ব হারাতে বসেছে। সরেজমিনে ...
Read More »ফরিদগঞ্জে বাবা-ছেলেসহ আটক ৪
চাঁদপুরের ফরিদগঞ্জে বাবা-ছেলেসহ বিভিন্ন মামলার ৪ আসামীকে আটক করে আদালতে পেরন। ১২ জানুয়ারী বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সেসহ উপজেলার ৪নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে ভূলাচৌ এলাকায় অভিযান পরিচালনা করে বাবা ও ছেলেকে আটক করে। আটককৃত বেলায়েত হোসেন(৬৫) ও ছেলে আলমগীর হোসেন (৩০)। একই দিনে এস.আই মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ...
Read More »ফরিদগঞ্জে পাঁচ গরুসহ ২ চোরকে গণপিটুুনি
চাঁদপুরের ফরিদগঞ্জে ৫টি চোরাই গরুসহ পালিয়ে যাওয়ার সময় ২ চোরকে আটক করে গণপিটুুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আটককৃত চোররা হলেন, জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার সুবিদপুর গ্রামের মৃত-মিলন মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩০) এবং চাঁদপুর সদর উপজেলার পুরান আলিম পাড়া এলাকার ওলি আহমেদের ছেলে ইকবাল হোসেন (৩৫)। এসময় তাদের সঙ্গে থাকা চোরচক্রের বাকি সদস্যরা পালিয়ে যায় বলে তারা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur