সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীন হয়ে পড়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষ দিশেহারা হলেও প্রশাসন নিরব ভূমিকায় থাকায় জনসাধারনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শীতকালীন সবজির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। দোকানে মূল্যতালিকা টানানোর কথা থাকলেও ব্যবসায়ীরা তা ঠিকমত মানছেন না। ফলে প্রতিদিনই দামের পার্থক্য দেখতে হয় সাধারণ ক্রেতাদের। ২০ ফেব্রুয়ারী ...
Read More »ভাষা আন্দোলনের ৭০ বছরেও ফরিদগঞ্জে ২৩১ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
ভাষা আন্দোলনের ৭০ বছর পার হলেও ফরিদগঞ্জ উপজেলার ২৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান নেই শহীদ মিনার। প্রতি বছরই ভাষা দিবস তথা ২১ ফেব্রুয়ারি আন্তার্জাতিক মাতৃভাষা দিবস প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালনের বাধ্যবধকতা রয়েছে। তবে শহীদ মিনার না থাকলেও কোথাও কোথাও অস্থায়ী ভাবে শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৯৬ টি ...
Read More »ফরিদগঞ্জে নবনির্বাচিত ১৩ ইউপি সদস্যের শপথ গ্রহণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৫ম ধাপে ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। ইউপি নির্বাচনে সদস্যপদে নির্বাচিত ৩৯জন সংরক্ষিত সদস্য এবং ১১৭ জন সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি। ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ...
Read More »অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের মা আর বেঁচে নেই
মুক্তিযুদ্ধে সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মরহুম অ্যাড. সিরাজুল ইসলামের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারনম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের মা সায়েরা খাতুন আর বেঁচে নেই। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল পৌনে ২:৪৫ মিনিটে তিনি ঢাকায় বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ...
Read More »ফরিদগঞ্জে কৃষি জমির ‘টপ সয়েল’ কাটায় কমে যাচ্ছে ফসল উৎপাদন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের একাধিক স্থানে কৃষি জমি থেকে ‘টপ সয়েল’ অর্থাৎ মাটির উপরিভাগের অংশ কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। এতে জমির উর্বরতা কমে যাওয়ায় কমছে ফসলের উৎপাদন। ইতিমধ্যে এই বিষয়ে সংবাদ প্রকাশ হলেও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেনি প্রশাসন। কৃষকদের ভুল বুঝিয়ে অল্প দামে মাটি কেনেন অসাধু ব্যবসায়ীরা। এতে কমে যাচ্ছে ফসলি জমির প্রয়োজনীয় জৈব সার। ...
Read More »ফরিদগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে সুরাইয়া(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টার সময় উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া এলাকার খনকার বাড়ির সুমন বেপারীর ছোট মেয়ে সুরাইয়া (৩) খেলার চলে বাড়ির পুকুরে পড়ে মারা যায়। সুরাইয়ার পিতা সুমন বেপারী চাঁদপুর টাইমসকে বলেন, আজ সকালে আমাদের সকলের অগোচরে আমার মেয়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। আমরা ...
Read More »ফরিদগঞ্জে কিশোরীর গলিত মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ড বলিয়ারপুর ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে পাইকদি খেয়াঘাট এলাকায় এই লাশ ভাসতে দেখে লোকজন। স্থানীয়রা জানায়, ১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বলিয়ারপুর গ্রামের জনৈক ব্যাক্তি গরুর জন্য কচুরিপানা কাটতে গেলে মেয়ের গলিত লাশ ভেসে থাকতে দেখতে পায়। পরে সে স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশের কাছে সংবাদ ...
Read More »পিপিএম পদক পেলেন ফরিদগঞ্জের কৃতিসন্তান মোঃ মেহেদী হাসান
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ফরিদগঞ্জের কৃতিসন্তান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান। ২০২১ সালে নিজ নিজ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে গত ২৩ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহে তাঁকে এ পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী প্রতিবছর পুলিশ সপ্তাহে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব পদক পরিয়ে দেন। তবে এবার করোনার কারণে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ...
Read More »জেলায় ৪র্থ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জের ওসি শহীদ হোসেন
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ৪র্থ বারের মতো নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন । ৭ ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার এ ঘোষণা দেন। পরে তিনি ওসি মোহাম্মদ শহীদ হোসেনের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত ...
Read More »ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় ১৪ আসামি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে। ৬ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে সি আর মামলার ৫, জিয়ার মামলার ২ আসামী ও জুয়া আইনে ৭ জনসহ মোট ১৪ আসামি গ্রেফতার করা হয়েছে। জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে, এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভাটের হৃদ এলাকায় অভিযান পরিচালনা করিয়া সি-আর মামলার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur