Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জে দুটি পৃথক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর এবং ১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় ৪ পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১৫ মার্চ)গভীর রাত (আনুমানিক ১ টার সময়) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া মহিলা মাদ্রাসার( মান্নানের দোকানের সামনে) তাকোয়া স্টোরে বিদেশ প্রেরত দুলালের মদি দোকানে ও একই দিনে সকাল (সাড়ে ৬টার সময়) রূপসা উত্তর ...

Read More »

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।  শুক্রবার (১৫ মার্চ) পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা গ্রহণ করেছে বলে জানাগেছে।  কুকুরের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হন ...

Read More »

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুরে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় বসতঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়েগেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো একেবারেই খোলা আকাশের নিছে বসবাস করার উপক্রম হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের হাজী বাড়িতে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি দল  স্থানীয়দের নিয়ে আগুন ...

Read More »

ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভাঙনের আশঙ্কায় বসতবাড়ি

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারের নির্দেশ অমান্য করেই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে তুলছেন বালু। এতে আশেপাশের বাড়িঘর ভাঙনের আশঙ্কা রয়েছে। অবৈধভাবে বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন পরিচালনাকারী একটি প্রভাবশালী মহলের ইন্ধনে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ফরিদগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কাছিয়াড়া গ্রামের খলিফা বাড়ির দক্ষিণ পাশের পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন বন্ধের আশ্বাস নিয়ে ...

Read More »

ফরিদগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর

ফরিদগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হামলা করেছে দুর্বৃত্তরা। ভাংচুর করেছে বসত ঘর ও মোটরসাইকেল। এতে, গৃহবধুসহ আহত হয়েছেন অন্তত পাঁচ জন। আহত লিলুফা বেগমকে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতংকিত লোকজন ছুটোছুটি করে। ওই সময় ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মিস্টার ও হেলাল নামের দুজনকে দাওয়াত না দেওয়ায় হামলার মাধ্যমে অনুষ্ঠান পন্ড করা হয়েছে। হামলার সময় ...

Read More »

ফরিদগঞ্জে ইউপি সচিবের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব মো. ইমাম হাসান (৫৩) আর বেঁচে নেই। শনিবার (৯ মার্চ) ভোররাতে কুমিল্লা মুন (প্রাইভেট) হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ফরিদগঞ্জ পৌরসভাধীন কাছিয়াড়া গ্রামের পশ্চিম পাঠান বাড়ির জামে মসজিদ মাঠে আছরের নামাজের পর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ ...

Read More »

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি ঘর ভস্মীভূত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর শেখ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে দুটি ঘরের সকল মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়। স্থানীয় লোকজন জানান, সকালে শেখ বাড়ির সিএনজি চালক মিজানুর রহমানের চৌচালা টিনের ঘর ...

Read More »

ফরিদগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রে রহস্যজনক আগুন

রহস্যজনক আগুনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে নিরাপদ মাতৃত্বের সেবাদান ও স্বাভাবিক প্রসব পক্রিয়া। রোববার (৩মার্চ ) সকালে অগ্নীকান্ডের এই ঘটনা ঘটে । সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস আগুণ নেভাতে উপস্থিত হলেও ততক্ষণে আগুণ নিয়ন্ত্রণে চলে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও এবং জেলা পরিবার পরিকল্পনা ...

Read More »

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩

accident

চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার চালক ও ২ যাত্রীসহ ৩ জন আহত হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দক্ষিণ পাশে চাঁদপুর – লক্ষীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এঘটনার পর পিকআপ চালক (ঢাকা মেট্রো ১৯-৮৬২৭) ঘড়িটি রেখে পালিয়ে যায়। সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, ফরিদগঞ্জ থেকে ...

Read More »

ফরিদগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার

দীর্ঘ ২৩ বছর পলাতক থাকারপর মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিল্লাল হোসেন (৫২) ওরফে বিল্লাল হাজারীকে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) গভীররাতে ফরিদগঞ্জ পশ্চিম লাড়ুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন ওই গ্রামের হানিফ হাজারীর ছেলে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত ...

Read More »