Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম, কাল থেকে কার্যকর

প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। একই সঙ্গে পাঁচ লিটারের তেলের বোতলের দাম ১৮ টাকা বাড়িয়ে ৮১৮ টাকা করা হয়েছে। এ ছাড়া, খোলা সয়াবিন তেলের দাম দুই টাকা কমিয়ে ১৪৭ টাকা করা হয়েছে। আগামীকাল থেকে এই দাম কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন ...

Read More »

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অঙ্গ, ...

Read More »

প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদ ও নববর্ষের আমেজ

পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের টানা পাঁচদিনের ছুটির পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। টানা পাঁচদিনের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) থেকে খুলেছে সরকারি অফিস। কিন্তু ঈদ আমেজ এখনও কাটেনি। প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন। ফলে সচিবালয়ে ঈদের আমেজ বিরাজ করছে। সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ...

Read More »

প্রথম ধাপ: উপজেলা ভোটের মনোনয়ন দাখিলের শেষ সময় সোমবার

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় সোমবার (১৫ এপ্রিল)। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, প্রথম ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ...

Read More »

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আসুন, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। ’ আগামী রোববার (১৪ এপ্রিল) সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। এ উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। পয়লা বৈশাখ সামনে রেখে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় (ভিডিও) দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন— ‘প্রিয় ...

Read More »

এলো খুশির ঈদ

এক মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে ঈদের আবহ। ঈদের আগের রাতে রেডিও-টেলিভিশনে বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ…।’ ইসলামের ধর্মীয় বিধান অনুসরণ করা হয় সাধারণত হিজরি ...

Read More »

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী

দেশবাসীকে সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ এপ্রিল) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি। শেখ হাসিনা বলেন, ঈদুল ফিতর আমাদের সবার ...

Read More »

কিশোর গ্যাং মোকাবিলায় বিশেষ দৃষ্টি দিতে বললেন প্রধানমন্ত্রী

কিশোর গ্যাং মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশনা দিয়েছেন। সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিশোর গ্যাং মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে সবাইকে ইনভল্ব হতে বলেছেন। ...

Read More »

জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোট নিয়ে চিন্তা থাকবে না: প্রধানমন্ত্রী

জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের কোনো চিন্তা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নবনির্বচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত। জনগণের সেবা যদি নিশ্চিত করতে পারেন, ভবিষ্যতে ভোটের কোনো চিন্তা থাকবে না। মানুষ আপনাদের ওপর আস্থা ...

Read More »

ঈদের আগে প্রবাসী আয়ে ছন্দপতন

পবিত্র রমজান ও ঈদের আগে প্রবাসীরা দেশে বাড়তি অর্থ পাঠান, যাতে তাদের স্বজনরা কেনাকাটা ও ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। কিন্তু এবার ঈদের আগে রমজান মাসে উল্টো ঘটনা ঘটেছে, কমেছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের মার্চ মাসের প্রবাসী আয়ের প্রতিবেদনে এমন তথ্য মিলেছে। সোমবার (১ এপ্রিল) হালনাগাদ এ প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে প্রবাসী আয় এসেছে ১৯৯ ...

Read More »