Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে। শনিবার (৩১ আগস্ট) তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী। এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ ...

Read More »

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে : উপদেষ্টা সাখাওয়াত হোসেন

একটি বিশেষ মুহূর্তে সরকার দায়িত্ব নিয়েছে। বন্যায় যে ক্ষতি হয়েছে তা পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই সেহেতু পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে। এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার (৩১ আগস্ট) বিকেলে তিনি কুমিল্লার বুড়িচং উপজেলা মডেল মসজিদে আয়োজিত বন্যা দুর্গতদের জন্যে অবস্থিত সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে ব্যান দূর্গতদের মাঝে জরুরী ...

Read More »

বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

dr Unuos

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার প্রায় ৪ সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। শনিবার ৩১ আগস্ট বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় শুরু হয়। চলবে রাত ৮টা পর্যন্ত। প্রধান উপদেষ্টা দপ্তরের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। বিকেল ৩টায় শুরু হয় খেলাফত মজলিসের দু’অংশের সঙ্গে প্রথম মতবিনিময়সভা। খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন ...

Read More »

আগামী নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা: তারেক রহমান

আগামী জাতীয় নির্বাচনকে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। ৩০ আগস্ট শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন ...

Read More »

শেখ হাসিনার সেঞ্চুরি

দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর একের পর এক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সবগুলো মামলাই হয়েছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে। কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হয় হাসিনার। এরপর বেরিয়ে আসে মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষ হাসিনা সরকারের হাতে নিহত হয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় ১৩ ...

Read More »

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, এখনো নিখোঁজ ১৫৩

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিকভাবে ৩০ আগস্ট দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে রাজধানী ঢাকায় গুমের শিকার ক্ষতিগ্রস্ত পরিবার ও সুশীলসমাজের প্রতিনিধিরা নানা কর্মসূচি পালন করে থাকেন। আজও সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন করবে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’। সংগঠনটির সমন্বয়ক আফরোজা ইসলাম আঁখি জানান, ‘গুম হওয়া ব্যক্তিদের মধ্যে এখনো ...

Read More »

বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই: তারেক রহমান

বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নাই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রংপুর বিভাগীয় জেলাগুলোর নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সভায় তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। জনগণকে সঙ্গে নিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন ...

Read More »

সাবেক আট মন্ত্রী ও ছয় এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিগত আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের (এমপি) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। নিষেধাজ্ঞার এ তালিকায় আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক ...

Read More »

বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে সেনাবাহিনী

army

বন্যা পরিস্থিতি মোকাবেলায় আজও সেনাবাহিনী সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের মাধ্যমে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে,দ্রুততার সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ১৬টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে ফেনী সদর,ফুলগাজী,ছাগলনাইয়া,পরশুরাম, মধুগ্রাম ও সেনবাগ এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। হেলিকপ্টারের মাধ্যমে ৬ জন ...

Read More »

৬৬ ডেপুটি এটর্নি জেনারেল ১৬১ সহকারী এটর্নি জেনারেল নিয়োগ

Highcort

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি এটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী এটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ ৬৬ জন এবং সম্প্রতি নিয়োগকৃত আরো ৯ জন সহ এখন ডেপুটি এটর্নি জেনারেল হলেন ৭৫ জন। এর আগে নিয়োগ পাওয়াদের ...

Read More »