রাজনৈতিক দলীয় ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে ক্যাম্পাসে দেখতে চান না বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ড. ইউনূসের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষার্থীরা এ কথা বলেন। মতবিনিময়ে শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং বিভিন্ন দাবি জানান। রাজনীতিকে ক্যাম্পাসের বাইরে রাখার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে, ক্লাসে ...
Read More »দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কমপক্ষে ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। তবে সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে। রোববার বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর। তিনি বলেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। ১০টার মতো ব্যাংকের অবস্থা এমন। ...
Read More »রাষ্ট্র পুনর্গঠনে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠন
ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে এ কমিটি আত্মপ্রকাশ করেছে। বিকেল সাড়ে ৫টার দিকে ৫৫ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির ঘোষণা দেন নাসির। কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে এবং ...
Read More »যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেটা বাস্তবায়ন করবোই : ড.মুহাম্মদ ইউনূস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কথা স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয়, যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করবোই। এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই।’ রোববার ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এদিন বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ মতবিনিময় ...
Read More »আজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা
ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে আনুষ্ঠানিক প্রথম বৈঠক এটি। রোববার বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ...
Read More »জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় সংগীত পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনে সকল ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেয়ার পূর্বে তিনি এ কথা বলেন। ধর্মীয় উপাসনালয়ে হামলা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন,মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ, ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা ...
Read More »তিস্তা পানিবণ্টন সমস্যার সমাধানে কাজ করবে অন্তর্বর্তী সরকার
তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্য দূর করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ঢাকায় সরকারি বাসভবনে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেছেন, দুই দেশের মধ্যে পানিবণ্টনের সমস্যাটি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করা উচিত। বাংলাদেশের ...
Read More »গণভবন হবে ‘জুলাই গণঅভ্যুথান স্মৃতি জাদুঘর’
গণভবনকে ‘জুলাই গণঅভ্যুথান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেস্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আমাদের গণভবন, গণ’র (গণমানুষ) ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু দেশের ...
Read More »২০২৪ সালের নির্বাচন একদলীয় ছিল, স্বীকার করলেন বিদায়ী সিইসি
২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দলের সঙ্গে নয়। নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণ কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজনও ছিল না বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণার আগে এসব কথা বলেন তিনি। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি নিয়োগ পেয়েছিল ...
Read More »শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার দায়িত্ব সরকারের। ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাইপাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মো.রমজান আলীর পরিবারের সাথে সাক্ষাতকালে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একথা বলেন। উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিলো, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, বাক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur