Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করলেন ইউনেস্কো মহাপরিচালক

Hasina-PM-smile

ইউনেস্কোর বিদায়ী মহাপরিচালক ইরিনা বোকোভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। ইরিনা বোাকোভা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তাৎপর্যপূর্ণ অবস্থানে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমৎকার নেতৃত্বের প্রশংসা করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার (৬ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এ সংস্থার বিদায়ী মহাপরিচালক ইরিনা বোকোভার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে ইরিনা শিক্ষামন্ত্রীর কাছে এই প্রশংসা করেন। ...

Read More »

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছি : প্রধানমন্ত্রী

ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে একটি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় সংসদ, বিভিন্ন স্তরের স্থানীয় সরকারসহ আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছি।’ রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অতন্দ্র প্রহরী স্বাধীন ...

Read More »

বিচারকদের শৃঙ্খলাবিধি : ৩ ডিসেম্বর পর্যন্ত সময় পেল সরকার

মোবাইল ফোনে মামলা পরিচালনার কথা চিন্তা করছে হাইকোর্ট

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে সরকার। সরকারকে ৪ সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। রোববার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেন। কয়েক দফা সময় বাড়ানোর পর ৫ নভেম্বরের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশনা ছিল আপলি বিভাগের। কিন্তু আজ সর্বশেষ ...

Read More »

বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য হলো বাংলাদেশ

Bangladesh Flag

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে (বিএইসি) ডিজাইন ও কনস্ট্রাকশন লাইসেন্স দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)। এর মাধ্যমে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের দেশগুলোর ক্লাবের (বিশ্ব পরমাণু ক্লাব) সদস্য হলো। শনিবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএইআরএ’র চেয়ারম্যান নঈম চৌধুরী বিএইসি’র চেয়ারম্যান দিলীপ কুমার সাহার কাছে এ লাইসেন্স হস্তান্তর করেন। সরকারি এক ...

Read More »

বনানী কবরস্থানে সমাহিত হচ্ছেন আবদুর রহমান বিশ্বাস

রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত হবেন সাবেক রাষ্ট্রপতি প্রয়াত আব্দুর রহমান বিশ্বাস। শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। আব্দুর রহমান বিশ্বাস বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বনানীর বাসভবন থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। বিএনপি চেয়ারপারসনের ...

Read More »

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আর নেই

দেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। অাব্দুর রহমান বিশ্বাস বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বনানীর বাসভবন থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। সাবেক এই রাষ্ট্রপতির ছেলে মাহমুদ হাসান ...

Read More »

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস

3 nov

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতি আজ জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এ কালো অধ্যায়টিকে স্মরণ করছে। রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে সারা দেশে পালিত হচ্ছে জেলহত্যা দিবস। জেলহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। শুক্রবার (৩ নভেম্বর ) ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র শাখা ...

Read More »

৭ই মার্চের ভাষণে ইউনেসকোর স্বীকৃতি বিশাল গৌরবের

ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ইউনেসকোকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। বুধবার (১ নভেম্বর) এক বিবৃতিতে শেখ হাসিনা বলেছেন, ‘ইউনেসকোর এই স্বীকৃতি বাঙালি জাতি এবং বাংলা ভাষার জন্য বিশাল গৌরবের।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ...

Read More »

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে সরকার

মিয়ানমারে জাতিগত সহিংসতায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠার অভিযোগে জনগণের নিরাপত্তায় রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কাঁটাতারের বেড়া নির্মাণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা বরাদ্দ চেয়েছে। অর্থমন্ত্রী তাতে স্বাক্ষরও করেছেন। বরাদ্দে অর্থমন্ত্রীর স্বাক্ষরের বিষয়টি অর্থমন্ত্রণালয় ...

Read More »

ইউনেস্কো স্বীকৃতি পেলো ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ

Sixth points shek mujibur

বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেলো ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ। ৩০ অক্টোবর (সোমবার) প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে এ ঘোষণা দেন মহাপরিচালক ইরিনা বোকোভা। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে তালিকাভুক্ত করা হয়। এ সংক্রান্ত তালিকাভুক্তির ...

Read More »