মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতামোলয়া কাতোয়া ইউটোয়িকামানু গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এ আহ্বান পুনর্ব্যক্ত করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। ...
Read More »সরকার চাইলে আগাম নির্বাচনের জন্যে নির্বাচন কমিশন প্রস্তুত
আগাম নির্বাচনের জন্য একটি দলের সাধারণ সম্পাদক তার নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। নির্বাচন কমিশন কি আগাম নির্বাচনের জন্য প্রস্তুত? সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিবে সরকার। নির্বাচনের জন্য আমরা ৯০দিন সময় পাবো। সরকার আগাম নির্বাচনের কথা বললে আমরা করতে পারবো, আমাদের সেই প্রস্তুতি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ...
Read More »৫৭ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্তির বিধান রেখে ‘ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৭’ এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। বুধবার সচিবালয়ে ‘ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৭’ এর খসড়া চূড়ান্তে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তথ্যমন্ত্রী হাসানুল ইনু সাংবাদিকদের এ তথ্য জানান। দেশের বিভিন্ন স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহারের কারণে এই ধারাটি ওই আইন থেকে বাদ দিয়ে তা আরও ...
Read More »কূটনীতিকরা দেশ ও জনগণের আদর্শ : রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পুরোপুরি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি বলেন, কূটনীতিকরা হবেন দেশ ও জনগণের আদর্শ। দূত সম্মেলনের সমাপনী দিনে রাষ্ট্রপতি মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে কূটনীতিকদের উদ্দেশ্যে ভাষণে বলেন, ‘আপনারা বিশ্বের যে প্রান্তেই থাকুন আপনাদের কর্ম ও চিন্তায় এ দেশের জনগণের কল্যাণকেই অগ্রাধিকার দেবেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা ...
Read More »ফিলিস্তিনিদের শান্তি ও ন্যয়বিচারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি জনগণের শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচারের জন্য অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসের প্রাক্কালে আজ এক বাণীতে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণ অধিকার, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গত পাঁচ দশকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দেশে ফিরে আসা এবং ...
Read More »১৩৯ জনের ফাঁসি, যাবজ্জীবন ১৮৫ জনের
পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ১৩৯ জনের মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া মোট যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে। আর ১৯৬ জনের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। আর খালাস পেয়েছেন ৪৯ জন। আজ সোমবার বিচারপতি মো. শোকত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন মো. আবু জাফর সিদ্দিকী ও মো. নজরুল ইসলাম তালুকদার। আদালত ...
Read More »সাবিনা ইয়াসমিনের গানের সাথে ঠোঁট মেলালেন প্রধানমন্ত্রী
সাবিনা ইয়াসমিনের গানে কণ্ঠে ঠোঁট মেলালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আনন্দ সমাবেশে এমনটা দেখা গেছে। বিকেল সাড়ে ৪টায় গান গাইতে ওঠে সাবিনা ইয়াসমিন বঙ্গবন্ধুকে নিয়ে এভাবে স্মৃতিচারণ করতে শুরু করেন। তিনি বলেন, শেখ কামাল আমার বন্ধু ছিলেন আর সুলতানা কামাল ছিলেন ...
Read More »আজ বিডিআর হত্যা মামলার রায়
পিলখানার বিডিআর হত্যা মামলার হাইকোর্টের রায় রোববার (২৬ নভেম্বর)। উচ্চ আদালতের একটি বিশেষ বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে। অ্যাটর্নি জেনারেলের প্রত্যাশা, বর্বরোচিত এ হত্যাকাণ্ডের প্রকৃত অভিযুক্তদের মৃত্যুদণ্ডের রায় হবে উচ্চ আদালতে। অন্যদিকে এ মামলার তদন্তকে ক্রুটি পূর্ণ দাবি করে ...
Read More »‘এত দিক-নির্দেশনা পৃথিবীর আর কোনো ভাষণে নেই’
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণ ইউনেসকোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন। সরকারপ্রধান বলেন, এই ভাষণে মুক্তিযুদ্ধের সার্বিক দিকনির্দেশনা ছিল। এত বেশি দিকনির্দেশনা পৃথিবীর অন্য কোনো ভাষণে পাওয়া যায় না। আর শুধু স্বাধীনতার নেতৃত্বই নয়, বাংলাদেশের নাম, পতাকা, এমনকি জাতীয় সংগীত নির্ধারণেও তাঁর অগ্রণী ভূমিকা ছিল। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জাতির পিতা জানতেন এই ভাসনের পর ...
Read More »দেশজুড়ে পালিত হচ্ছে আনন্দ শোভাযাত্রা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আজ (শনিবার) দেশব্যাপী পালিত হচ্ছে আনন্দ শোভাযাত্রা। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন, আনন্দ শোভাযাত্রা, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ আনন্দ উৎসব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আনন্দ শোভাযাত্রার এ সিদ্ধান্ত নেয়া ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur