Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

আগামীকাল সিঙ্গাপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে আগামীকাল রবিবার চারদিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়রলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে এবং ফ্লাইটটি স্থানীয় সময় ২টা ৪৫-এ সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছবে। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীর একটি মোটর শোভাযাত্রায় সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। সোমবার সিঙ্গাপুর সরকার শেখ হাসিনাকে ...

Read More »

ভারতের যে গ্রামের স্মৃতি আজও আবেগ আক্রান্ত করে রাষ্ট্রপতি হামিদের

সোলার সামিটে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্ত কাছাকাছি মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার ছোট্ট গ্রাম বালাত সফরকালে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই গ্রামে তার অবস্থানের স্মৃতিচারণ করেন। দীর্ঘ ৪৭ বছর পরে রাষ্ট্রপতি আজ বালাত সফর করেন। এ সময়ে তিনি স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন এবং ভারতের মেঘালয় ও আসাম রাজ্যের বিভিন্ন ...

Read More »

মার্চ ও এপ্রিলে দুই বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

চলতি মার্চ ও আগামী এপ্রিল মাসে আরও দুটি বিভাগীয় শহর এবং তিনটি জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে নির্বাচনী প্রচারণার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন তিনি। এর আগে সর্বশেষ ৩ মার্চ খুলনায় জনসভা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগ অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় শহর এবং চাঁদপুর, ঠাকুরগাঁও, ও গাজীপুর জেলায় তিনি ...

Read More »

প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কচুয়ার বিপ্লব কুমারের ফোন

ভারতে ত্রিপুরা রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আজ সকালে তার শপথগ্রহণের আগে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন। ফোনালাপে বিপ্লব দেব ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। এ সময় ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের সহযোগিতা ...

Read More »

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের পতাকায় ভুল রঙ !

শ্রীলংকার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে তখন সারাবিশ্বের বাঙালির চোখ স্থির। শক্তশালী ভারতের বিপক্ষে একটু পরেই টাইগাররা নামবে। ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে সার বেঁধে দাঁড়ালো। একটু পরেই শুরু হবে জাতীয় সঙ্গীত। গ্যালারিতে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। কেননা বাংলাদেশ ও ভারত ইতোমধ্যে একটা লড়াইয়ের নাম হয়ে গেছে। বাংলাদেশ-ভারতের খেলার মধ্যেও থাকে শীতল লড়াই। শুরু হয়ে গেল জাতীয় কলম্বোর সবুজ মাঠে শুরু ...

Read More »

২০১৯ সালের জন্যে ৩৬ কোটি বই ছাপানোর প্রক্রিয়া শুরু

boi pic

আগামী ২০১৯ সালের শিক্ষাবর্ষের জন্যে বিনামূল্যের ৩৬ কোটি ৬ লাখ বই ছাপানো হবে। ইতোমধ্যে ছাপার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী এপ্রিল ২০১৮ থেকে শুরু হবে ছাপার কাজ। ২০১৮ সালের অক্টোবরের মধ্যে সব বই ছাপা শেষে উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হবে। নির্বাচনি বছর হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না সরকার। যে কারণে আগে থেকে বই ছাপার সব ধরনের প্রক্রিয়া শুরু ...

Read More »

যার প্রেরণায় রাষ্ট্রপতি আবদুল হামিদের পথচলা

বাংলাদেশের

গ্রামের নাম কামালপুর। কিশোরগঞ্জ হাওর এলাকার এক নিভৃত পল্লী। দুর্গম আর হতদরিদ্র মানুষের এ গ্রামে জন্ম নেয়া দুরন্ত এক শিশুর বেড়ে ওঠা। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে শিশুটি। হাওরের প্রবেশদ্বার করিমগঞ্জ উপজেলা। গ্রামের নাম জাফরাবাদ। ওই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রাশিদা খানম। পরিবারের মত-অমতের বাধা পেরিয়ে ওই হাওর-বালকের মন কেড়ে নেন রাশিদা খানম। আকাশ ছোঁয়ার স্বপ্নে শক্তি আর সাহস জোগাতে ...

Read More »

‘যুদ্ধাপরাধী খু‌নিরা আর যেন ক্ষমতায় না অাস‌তে পা‌রে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা যুদ্ধাপরাধী, খুনি ও অাগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তারা যেন অার ক্ষমতায় অাসতে না পারে এজন্য প্রতিটি শ্রেণি পেশার মানুষকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, যারা এতিমের টাকা চুরি করে, অাগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, জনগণের টাকা মেরে বিদেশে পাচার করেছে, রাজাকারদের মন্ত্রী বানিয়েছে তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা ক্ষমতায় এসে কোনো ...

Read More »

রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারত সফরে যাচ্ছেন আগামীকাল

বাংলাদেশের

পাঁচদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সফরকালে সেখানে ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। বুধবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, সফরকালে ১১ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফাউন্ডিং কনফারেন্স অব দি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যান্ড সোলার সামিট’ এ ...

Read More »

সাতই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ফিরেছেন প্রধানমন্ত্রী

আজ ঐতিহাসিক সাতই মার্চ। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতি ...

Read More »