Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

চার শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

চিকিৎসা ও অসহায়ত্ব দূর করতে দেশের চার গুণী শিল্পীর পাশে দাঁড়িয়েছে সরকার। এরা হলেন অভিনেতা প্রবীর মিত্র, রেহানা জলি, নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি। আজ বৃহস্পতিবার এই চার গুণী শিল্পীকে সকাল ১০ টার দিকে গণভবনে ডেকে ৯০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার শিল্পী উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে এই অনুদান গ্রহণ করেছেন বলে জানা গেছে। প্রবীণ ...

Read More »

ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল (মঙ্গলবার) শান্তিপূর্ণভাবে সমাবেশ করায় ঐক্যফ্রন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ নভেম্বর) ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু হওয়ার শুরুতেই তিনি এ ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ (বুধবার) বেলা ১১টায় এ সংলাপ শুরু হয়েছে। সংলাপে প্রধানমন্ত্রী ও অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১১ জন এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১১ জন অংশ ...

Read More »

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে গণভবনে ফিরে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর না কি সামান্য আগে নির্বাচনকালীন ছোট মন্ত্রিসভা করা হবে- সে বিষয়ে চিন্তাভাবনার মধ্যেই এ নির্দেশ দিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আজকের মন্ত্রিসভার আনুষ্ঠানিক ...

Read More »

নির্বাচনের তফসিল ঘোষণা ৮ নভেম্বর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ নভেম্বর। ওইদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় কমিশনের সভা শেষে এই তথ্য জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী। তিনি বলেন, কমিশন সভায় ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন কোনও এক সময় সিইসি জাতির উদ্দেশে ...

Read More »

শোকরানা মাহফিলে শেখ হাসিনার নতুন উপাধি ‘কওমি জননী’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার(০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি সভামঞ্চে পৌঁছান। দেশের কওমী মাদরাসার আলেমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধিতে ভূষিত করেছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিল’ থেকে এ উপাধী দেয়া হয়। শোকরানা মাহফিলে সারা দেশ থেকে কওমী মাদরাসার ছাত্র ও আলেমরা উপস্থিত হয়েছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ ...

Read More »

ইতিহাসের কলঙ্কময় জেল হত্যা দিবস

jail-hotta

শনিবার সে ভয়াল-বীভৎস ৩ নভেম্বর। বাঙালি জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন রক্তক্ষরা জেলহত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩ নভেম্বর। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধা তৈরি করেছে,তার মধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এ দিনে। বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ৩৯ বছর আগে ১৯৭৫ সালের ৩ নবেম্বর মধ্যরাতে ঢাকা ...

Read More »

সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ডা. দীপু মনিসহ থাকবেন যারা

Dipu-moni--hasina

আগামীকাল বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ ১৪ দলের ২১ নেতা অংশ নেবেন। বুধবার(৩১ অক্টোবর) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য ...

Read More »

নির্বাচনে গোয়েন্দা নজরদারিতে অতিরিক্ত ২৫ কোটি টাকা বরাদ্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি নানা চক্রের অপতৎপরতা রুখতে সক্রিয় হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোও। সরকারও গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে অতিরিক্ত ২৫ কোটি টাকা অর্থ বরাদ্দ রেখেছে অর্থ বিভাগ। রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব রওনক জাহান স্বাক্ষরিত এক আদেশে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। সূত্র জানায়, গত ৩ অক্টোবর ৩০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের ...

Read More »

বিদ্রোহী প্রার্থী হলে আজীবনের জন্য বহিষ্কার

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের কেউ ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এবার চেহারা দেখে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। জনবিচ্ছিন্ন এমপিরা দলীয় মনোনয়ন পাবেন না। শেষ মুহূর্তেও দলীয় মনোনয়ন পরিবর্তন করা হতে পারে। ...

Read More »

রোহিঙ্গা সংকটে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস চীনের

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ‘ইতিবাচক ও গঠনমূলক’ ভূমিকা পালন করবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে। চীনের স্ট্যাট কাউন্সিলর ও জননিরাপত্তামন্ত্রী ঝাও কেজি বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, চীনের মন্ত্রী সাইবার অপরাধ মোকাবেলায়ও বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রেস সচিব ...

Read More »